Sunday, June 14, 2026

নারদে মির্জার চার্জশিট তৈরি, মুকুলের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে চায় CBI

Date:

Share post:

নারদ-কাণ্ডে IPS সৈয়দ মহম্মদ হুসেন মির্জার নামে চার্জশিট CBI তৈরি করে ফেলেছে। নারদ কাণ্ডে যে ক’জন প্রভাবশালী জড়িত, তার মধ্যে একমাত্র মির্জাকেই CBI গ্রেফতার করেছে। আর CBI-এর দাবি, হেফাজতে নিয়ে মির্জাকে জেরা করে বিজেপি নেতা মুকুল রায়ের বিরুদ্ধে এমন কিছু তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে, যার ভিত্তিতে CBI মুকুল রায়ের বিরুদ্ধেও চার্জশিট প্রায় তৈরি করে ফেলেছে। CBI সূত্রের খবর, মির্জাকে জেরা করে মুকুলের ব্যাপারে যে তথ্যপ্রমাণ মিলেছে, তা দিল্লির সদর দফতরে পাঠানো হয়েছে। দিল্লি থেকে সবুজ সঙ্কেত এলেই নারদ-কাণ্ডে মুকুল রায়ের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তার পরেই চূড়ান্ত চার্জশিট দেওয়া হবে মুকুল রায়কেও।
এদিকে, মির্জার নামে চার্জশিট দেওয়ার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে CBI অনুমতি চেয়েছে। একইসঙ্গে
রাজ্যের মুখ্যসচিব রাজীব সিংহ-কেও বিষয়টি জানানো হয়েছে। কারণ, মির্জা এ রাজ্যের IPS ক্যাডার। তাঁর বিরুদ্ধে চার্জশিট দেওয়ার আগে রাজ্যের মত নেওয়া জরুরি।

CBI তদন্তকারীদের দাবি, মির্জাকে জেরা করে মুকুল রায়ের বিরুদ্ধে টাকা নেওয়ার বেশ কিছু তথ্য-প্রমাণ পাওয়া গিয়েছে। CBI-কে মির্জা জানিয়েছে, মুকুল রায়ের নির্দেশেই তিনি নারদ-কর্তা ম্যাথু স্যামুয়েলের কাছ থেকে টাকা নিয়ে পৌঁচে দিয়েছেন মুকুল রায়কে। মির্জাকে মুকুলের ফ্ল্যাটে নিয়ে গিয়ে CBI সেই ঘটনার পুনর্নির্মাণও করেছে। মুকুল রায় গোড়া থেকেই দাবি করেছেন যে, তিনি কোনও টাকা নেননি। তাঁকে স্টিং অপারেশনের ভিডিয়োতে টাকা নিতেও দেখা যায়নি। CBI মুকুলের এই দাবি উড়িয়ে দিয়ে বলেছে, যে তথ্য-প্রমান হাতে এসেছে, তাতে মুকুল রায়ের এই দাবি টিঁকছে না। চার্জশিটে সব তথ্যই দেওয়া হবে।

Related articles

বিমানবন্দরে মাথা গোনা! দিল্লির বৈঠকে দলনেতা ঠিক করার পালা ‘রেবেল’দের

লোকসভার ১৯ তৃণমূল সাংসদ এনডিএ-কে সমর্থন জানানোর দাবি করে সোমবার চিঠি দিয়েছেন। তারপরে সেই তালিকায় যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ...

জেনে নিন রবিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ রবিবার (১৪ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি...

স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে ‘কুরুচিকর’ মন্তব্যের অভিযোগে কল্যাণের বিরুদ্ধে এফআইআর!

বিধানসভা নির্বাচনের প্রচারে স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য এবং ভোট পরবর্তী সময়ে হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগে এবার আইনের জটিলতায়...

জেনে নিন রবিবাসরীয় সকালে সোনা-রুপোর দামের হেরফের

আজ রবিবার, ছুটির দিনে অনেকের প্ল্যান থাকে সোনা-রুপো কেনার দিকে। আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার উপর নির্ভর করে...