Thursday, March 26, 2026

অযোধ্যা: লিখিত নোট তিনদিনের মধ্যে

Date:

Share post:

অযোধ্যা জমি মামলায় টানা দৈনিক শুনানি শেষ। সুপ্রিম কোর্টে ম্যারাথন শুনানি শেষে এখন অযোধ্যা রায়ের অপেক্ষায় মামলাকারী সব পক্ষ। প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ রায় রিজার্ভ রেখেছে। আগামী 17 নভেম্বর প্রধান বিচারপতি গগৈ অবসর নেওয়ার আগেই গুরুত্বপূর্ণ এই মামলার রায়দান। তার আগে আগামী তিনদিনের মধ্যে মামলাকারী সব পক্ষকে লিখিত নোট থাকলে তা জমা দিতে বলেছে সুপ্রিম কোর্ট। এর ফলে শুনানি শেষের পরেও বাড়তি কোনও বক্তব্য, তথ্য বা আইনি যুক্তি থাকলে তা লিখিতভাবে জানানোর সুযোগ পাবে সব পক্ষ।

আরও পড়ুন – সুন্নি ওয়াকফ বোর্ডের শেষদিনের অযোধ্যা-দাবি ঘিরে বিতর্ক

Related articles

শুক্রবার দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা, শুরু ট্রাইবুনাল গঠনের প্রক্রিয়াও 

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় ‘বিবেচনাধীন’ নামগুলির দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা শুক্রবার প্রকাশিত হতে পারে। নির্বাচন কমিশন সূত্রে...

যুদ্ধের আঁচে জ্বালানির দামে আগুন! এবার দাম বাড়ল পেট্রোল-ডিজেলেরও, নাভিশ্বাস উঠছে আমজনতার

পশ্চিম এশিয়ায় যুদ্ধের আঁচ এবার সরাসরি আছড়ে পড়ল সাধারণ মানুষের হেঁশেলে ও পকেটে। রান্নার গ্যাসের দাম আগেই ঊর্ধ্বমুখী...

ভবানীপুরের রিটার্নিং অফিসারকে নিয়ে তৃণমূলের অভিযোগের পর বড় পদক্ষেপ, বিকল্প নামের প্যানেল তলব কমিশনের

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার নিয়োগ নিয়ে তৃণমূল কংগ্রেসের আপত্তির জেরে বড়সড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। মুখ্যমন্ত্রী মমতা...

ভোটের আগে কড়া নজরদারি কমিশনের! বাজেয়াপ্ত ৪০০ কোটির বেশি সামগ্রী 

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দেশজুড়ে নজরদারি আরও জোরদার করল নির্বাচন কমিশন। একাধিক রাজ্যে মিলিয়ে ইতিমধ্যেই ৪০০ কোটিরও...