Site Logo

ভোটের আগে কড়া নজরদারি কমিশনের! বাজেয়াপ্ত ৪০০ কোটির বেশি সামগ্রী 

EBBS Desk·
ভোটের আগে কড়া নজরদারি কমিশনের! বাজেয়াপ্ত ৪০০ কোটির বেশি সামগ্রী 

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দেশজুড়ে নজরদারি আরও জোরদার করল নির্বাচন কমিশন। একাধিক রাজ্যে মিলিয়ে ইতিমধ্যেই ৪০০ কোটিরও বেশি মূল্যের নগদ, মদ, মাদক এবং অন্যান্য সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে বলে কমিশনের তরফে জানানো হয়েছে।

Sponsored

Sranchi In Article

কমিশনের তথ্য অনুযায়ী, ২৬ ফেব্রুয়ারি থেকে ২৫ মার্চ পর্যন্ত মোট ৪০৮.৮২ কোটি টাকার অবৈধ সামগ্রী উদ্ধার হয়েছে। এর মধ্যে রয়েছে ১৭.৪৪ কোটি টাকা নগদ, প্রায় ৩৭.৬৮ কোটি টাকার মদ, ১৬৭.৩৮ কোটি টাকার মাদক, ২৩ কোটি টাকার মূল্যবান ধাতু এবং ১৬৩ কোটিরও বেশি মূল্যের অন্যান্য সামগ্রী।

নজরদারি বাড়াতে দেশজুড়ে ৫,১৭৩টি ফ্লাইং স্কোয়াড এবং ৫,২০০-রও বেশি স্ট্যাটিক সার্ভেল্যান্স টিম মোতায়েন করা হয়েছে। বিভিন্ন জায়গায় নাকা চেকিংয়ের মাধ্যমে এই বাজেয়াপ্তি চলছে বলে জানিয়েছে কমিশন।

অভিযোগ নিষ্পত্তির ক্ষেত্রেও দ্রুততার দাবি করেছে কমিশন। cVIGIL অ্যাপের মাধ্যমে ১৫ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত মোট ৭০,৯৪৪টি অভিযোগ জমা পড়েছে, যার মধ্যে ৯৫ শতাংশেরও বেশি অভিযোগ ১০০ মিনিটের মধ্যে নিষ্পত্তি করা হয়েছে।

নির্বাচনী বিধি লঙ্ঘনের অভিযোগ জানাতে সাধারণ মানুষ ও রাজনৈতিক দলগুলিকে সি-ভিজিল অ্যাপ এবং ১৯৫০ নম্বরে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। একইসঙ্গে নজরদারির সময় সাধারণ মানুষ যাতে অযথা হয়রানির শিকার না হন, সে দিকেও নজর রাখতে নির্দেশ দিয়েছে কমিশন। কমিশনের দাবি, অবাধ, শান্তিপূর্ণ ও প্রলোভনমুক্ত নির্বাচন নিশ্চিত করতে সবরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে প্রয়োগ করা হবে।

আরও পড়ুন - ভোট বড় বালাই! চে-র টুপি খুলে উত্তরপাড়ার পদ্ম প্রার্থী প্রাক্তন এনএসজি কমান্ডো দীপাঞ্জন

_

 

_

 

_

 

_

 

_

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from দেশ

View All →