Sunday, June 14, 2026

মহারাজ বাংলার ‘ঘরের ছেলে’ বললেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

সদ্য বিসিসিআই সভাপতি হয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এরপর থেকেই বঙ্গ রাজনীতিতে তাঁকে নিয়ে জল্পনা শুরু হয়েছে। এমন সময় বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সৌরভকে ‘ঘরের ছেলে’ বলে সম্বোধন করেছেন। নবান্নে দলীয় বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বলেন, ‘আমাদের ঘরের ছেলে সৌরভ। ওর সঙ্গে আমার কথা হয়েছে।’

এর পাশাপাশি মহারাজ এবং নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে বিশেষ সম্মান দেওয়ার কথা ভাবছে রাজ্য সরকার, এমনটাও জানিয়েছেন মমতা। তিমি এ বিষয়ে বলেছেন, ‘ওদের প্রতিদিন সংবর্ধনা দিলে তো আমরা খুশি হই। ওরা তো আমাদের ঘরের লোক। সৌরভের সঙ্গে এসএমএসে কথাও হয়েছে। পুজোর আগেও ওর সঙ্গে কথা হয়েছে। আবার ওর আর আসবে কথা হবে। সৌরভ তো আমাদের ঘরের ছেলে।’

Related articles

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...

বিশ্বকাপে পপ তারকা ও কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রীর অন্তরঙ্গ মুহূর্ত

কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং পপ গায়িকা কেটি পেরিকে একসঙ্গে হাত ধরাধরি করে দেখা গেল ফিফা বিশ্বকাপ...

আইন-বিরোধী জোট: অভিষেকের চিঠি নিয়ে স্পিকারের কাছে সাগরিকা, কীর্তি

যেভাবে দলের বিরুদ্ধে লোকসভায় জোট তৈরির চেষ্টা চালাচ্ছেন তৃণমূলের এক শ্রেণির 'বিদ্রোহী' বলে দাবি করা সাংসদ, তা আদতে...