Sunday, June 14, 2026

রাজ্যের উন্নয়নে অভিজিৎ ও তাঁর মা’কে সামিল করতে উদ্যোগী মুখ্যমন্ত্রী

Date:

Share post:

রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর ২০১১ সালে ক্ষমতায় এসে তৎকালীন প্রেসিডেন্সি কলেজের জন্য মেন্টর গ্রুপ তৈরি করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। সেই মেন্টর গ্রুপে অন্যতম সদস্য ছিলেন আজকের নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দোপাধ্যায়। মমতার চোখ যে জহুরির চোখ, এখন সেটা প্রমাণিত।

এবার সদ্য নোবেলজয়ী অর্থনীতিবিদের বালিগঞ্জ সার্কুলার রোডের বাড়ি পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী। অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বর্তমানে বিদেশে থাকেন। তবে তার মা নির্মলাদেবীর সঙ্গে বুধবার সৌজন্য সাক্ষাৎ সারলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় ঘন্টাখানেক সেখানে কাটানোর পাশাপাশি অভিজিতবাবুর মায়ের হাতে উপহার হিসেবে তুলে দিলেন শাড়ি-মিষ্টি।

এরপর মুখ্যমন্ত্রী জানান, “আগামীদিনে রাজ্যের উন্নয়নে অভিজিতের মূল্যবান পরামর্শ নেব। শুধু অভিজিৎ কেন, তাঁর মা-ও একজন অর্থনীতির গবেষক। তাঁকেও আমাদের বিভিন্ন প্রকল্প ভাবনায় যুক্ত করব। তাঁর পরামর্শ নেব।”

উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী আরও বলেন, “ভবিষ্যতে যখন যেভাবে পারব রাজ্যের উন্নয়নে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের পরামর্শ নেব। তিনি যখন কলকাতায় আসবেন, তাঁর সময় অনুযায়ী তাঁকে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পে সামিল করার চেষ্টা করব। রাজ্যের শিক্ষা, কৃষি, গ্রামোন্নয়ন দফতরের বিভিন্ন প্রকল্পকে আরও ভালোভাবে কীভাবে রূপায়ণ করা যায়, সেই বিষয়ে তাঁর সঙ্গে আলোচনা করব। তাঁর মা নির্মলাদেবীও অর্থনীতির একজন গবেষক। রাজ্য সরকারের কৃষি সংক্রান্ত যে প্রকল্পগুলি রয়েছে, সেখানে নির্মলাদেবীকে যোগদান করার প্রস্তাব দিয়েছি।”

প্রসঙ্গত, চলতি মাসের শেষ সপ্তাহে একদিনের জন্য কলকাতার বাড়িতে আসবেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। সেই সময় তার সঙ্গে সাক্ষাৎ করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং বেশকিছু প্রকল্প নিয়ে নোবেলজয়ী অভিজিতে সঙ্গে আলোচনা করতে পারেন তিনি।

Related articles

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...

বিশ্বকাপে পপ তারকা ও কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রীর অন্তরঙ্গ মুহূর্ত

কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং পপ গায়িকা কেটি পেরিকে একসঙ্গে হাত ধরাধরি করে দেখা গেল ফিফা বিশ্বকাপ...

আইন-বিরোধী জোট: অভিষেকের চিঠি নিয়ে স্পিকারের কাছে সাগরিকা, কীর্তি

যেভাবে দলের বিরুদ্ধে লোকসভায় জোট তৈরির চেষ্টা চালাচ্ছেন তৃণমূলের এক শ্রেণির 'বিদ্রোহী' বলে দাবি করা সাংসদ, তা আদতে...

FIFA World Cup: অনুশীলনে চনমনে, মাঠের বাইরে বিরক্তি! প্রথম ম্যাচে খেলবেন মেসি?

আগামী বুধবার আলজেরিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ(FIFA World Cup) অভিযান শুরু করছে আর্জেন্টিনা(Argentina)। প্রথম ম্যাচে মেসি(Messi) মাঠে নামতে...