Friday, June 26, 2026

১০ বছরের সাংসদ আলুওয়ালিয়া বাংলার জন্য কী করেছেন! ধুয়ে দিলেন অভিষেক

Date:

Share post:

দলীয় প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে রানিগঞ্জের প্রচার সভা থেকে আসানসোলের বিজেপি (BJP) প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়াকে ধুয়ে দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। প্রশ্ন তুললেন, ১০ বছরের সাংসদ বাংলার জন্য কী করেছেন? ১০পয়সাও আনতে পেরেছেন?

এদিন, রানিগঞ্জের সিয়ারসোল রাজ গ্রাউন্ডে এদিন প্রচারসভা থেকে বিজেপি প্রার্থীকে তীব্র কটাক্ষ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তাঁর কথায়, আলুওয়ালিয়া প্রথমে দার্জিলিংয়ে ছিলেন। সেখানে ৫ মিনিট কোনওদিন সময় দেননি। এরপর দুর্গাপুর-বর্ধমানে ছিলেন। সেখানেও কোনওদিন তাঁকে পাওয়া যায়নি। কোনওদিন মানুষের জন্য একটাও উন্নয়ন বা ২০০০ হাজার বুথের মধ্যে একটিতেও পর্যালোচনা বৈঠক করেছেন দেখাতে পারলে আমি তৃণমূলের হয়ে ভোট চাইব না। তাই সিদ্ধান্ত আপাদেরই নিতে হবে। এবার সাড়ে ৩ লক্ষ ভোটের ব্যবধানে শত্রুঘ্ন সিনহাকে (Shatrugna Sinha) জেতাতে হবে।

সরাসরি প্রশ্ন তোলেন, আপনি ৫ বছর সাংসদ ছিলেন, কেন্দ্রীয় সরকার সঙ্গে বৈঠক করে ১০ পয়সা বাংলার জন্য এনেছেন? অভিষেক জানান, ভোট না পেয়েও কোভিড, আমফানে মানুষের পাশে ছিল তৃণমূল। আর বিজেপি সাংসদের দেখা পাওয়া যায়নি। অবস্থা এমন দাঁড়িয়েছিল যে দার্জিলিং-এ সাংসদ থাকার সময় আলুওয়ালিয়ার নামে নিখোঁজের পোস্টার পড়েছিল এলাকায়।

তীব্র কটাক্ষ করে অভিষেক বলেন, বাংলা বিদ্বেষী ভোজপুরী গায়ককে বিজেপি আসানসোলে প্রার্থী করেছিল। জনরোষ বুঝতে পেরে তিনি ল্যাজতুলে পালিয়েছেন। তখন সুরিন্দর সিং আলুওয়ালিয়াকে এনে প্রার্থী করেছে। এতদিন সাংসদ ছিলেন, কেন বাংলার টাকা আটকানো নিয়ে কথা বলোনি- প্রশ্ন তোলেন অভিষেক। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বার্তা, এবার সাড়ে ৩ লক্ষ ভোটের ব্যবধানে শত্রুঘ্ন সিনহাকে জেতাতে হবে।




Related articles

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...

দীর্ঘ বিরতির পরে ফের বাংলা ছবির প্রযোজনায় অনুপম, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

বাংলা চলচ্চিত্রে নতুন বিনিয়োগের বার্তা নিয়ে দীর্ঘ বিরতির পর কলকাতায় (Kolkata) এলেন অভিনেতা ও প্রয়োজক অনুপম খের (Producer...