Friday, June 26, 2026

কুণালের আর্জির ২৪ ঘণ্টার মধ্যেই অ্যাকশন! শ্রমিকদের বিনামূল্য খাবারের ব্যবস্থা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

আগের দিন বিধানসভার করিডরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)কাছে আর্জি তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh)। আর পরেরদিন সেই আর্জি মেনে পদক্ষেপ করলেন শুভেন্দু। সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন, মানবিক দিক বিবেচনা করে কাজ বন্ধে ক্ষতিগ্রস্ত নির্মাণ শ্রমিকদের বিনামূল্য খাবার দেওয়ার ব্যবস্থা করতে হবে। এর পরেই স্যোশাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে পোস্ট করেন কুণাল।

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার বিধানসভায় তারাতলা নিয়ে বিবৃতি দিতে গিয়ে তিনি এই নির্দেশ দেন। এরপরেই বিধানসভা অধিবেশন কক্ষের বাইরে তাঁর সঙ্গে তৃণমূলের (TMC) বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষকে (Kunal Ghosh) কিছুক্ষণ কথা বলতে দেখা যায়। স্বভাবতই কৌতুহল তৈরি হয় সাংবাদিক মহলে। পরে বিধানসভায় সাংবাদিক বৈঠকে এই বিষয়ে প্রশ্ন করা হলে কুণাল জানান, নির্মাণ বন্ধ থাকলে বহু শ্রমিক সমস্যায় পড়বেন। সেই বিষয়টি তিনি মুখ্যমন্ত্রীকে ভেবে দেখার অনুরোধ জানিয়েছেন। তাঁর কথায়, “গুদাম ভেঙে পড়ার পরে অডিটের জন্য শহরের নির্মাণকাজ নিয়ে মুখ্যমন্ত্রী যা পদক্ষেপ নিয়েছেন তাঁকে পূর্ণ সমর্থন করছি। একশোবার অডিট হোক, দুর্নীতি থাকলে বন্ধ করে দিন। কিন্তু দূরদূরান্ত থেকে অনেক মানুষ এখানে এসে নির্মাণশ্রমিক হিসেবে দৈনিক মজুরিতে কাজ করেন। এতদিন কাজ বন্ধ থাকলে তাঁদের বিরাট আর্থিক সংকটের মুখে পড়তে হবে।” তৃণমূল বিধায়ক বলেন, মুখ্যমন্ত্রী নিজে সরকারিভাবে কিছু ঘোষণা না করলে এটা তাঁর পক্ষে বলা ঠিক নয়। তবে মুখ্যমন্ত্রী অত্যন্ত গুরুত্ব দিয়ে বিষয়টি শুনেছেন। এবং প্রয়োজনীয় বিকল্প ব্যবস্থাও নিচ্ছেন বলে জানিয়েছেন।

আর ঠিক চব্বিশ ঘণ্টার মধ্যেই অ্যাকশন। শুক্রবার পিডব্লুডি (PWD) টেন্টে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী জানান, “কাছাকাছি থেকে যে নির্মাণ শ্রমিকরা এসেছেন তাঁরা চাইলে বাড়ি চলে যেতে পারেন। তবে, কে কোথায় থাকবে সেটা তো বলা যায় না। কেএমসি কমিশনার ও সিপিকে বলেছি, যে শ্রমিকরা দূরদূরান্ত থেকে এসেছেন, তাঁদের খাবার ও অন্যান্য ব্যবস্থা বড় বিল্ডারদের বলে ব্যবস্থা করে দিতে। এটা অর্ডারে লেখা যায় না। মানবিক দিক বিবেচনা করে নির্দেশ দেওয়া হয়েছে।”

এর পরেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট (Social Media Post) করে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান কুণাল।  লেখেন, “গতকাল লিখিনি। আজ লিখছি। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদও দিচ্ছি। গতকাল বিধানসভায় তারাতলা দুর্ঘটনা নিয়ে বিবৃতি দেওয়ার সময় মুখ্যমন্ত্রী বলেন, কলকাতা ও চারপাশের সব নির্মাণ আপাতত স্থগিত করা হচ্ছে। প্ল্যান অডিট হবে। বিবৃতি শেষ করে বেরিয়ে যান তিনি। তখন লবিতে তাঁর সঙ্গে দেখা করে আমি বলি, “কাজ বন্ধের নির্দেশে পূর্ণ সমর্থন। কিন্তু নির্মাণ শ্রমিকদের কথা ভাবতে হবে। বহু গরিব শ্রমিক কাজ করেন, অনেকে দূর থেকে এসে সপরিবারে সাইটে থেকে কাজ করেন। এঁদের দৈনিক আয়ের উপর খাওয়াদাওয়া নির্ভর করে। কাজ বন্ধ হলে এঁরা বিপদে পড়বেন। প্ল্যানের সঙ্গে এঁদের সম্পর্ক নেই।” মুখ্যমন্ত্রী সহমত পোষণ করেন। এবং বলেন, “ওঁদের বিনামূল্যে খাবারের ব্যবস্থা করছি।” এই বিষয়টা কাল আমি সাংবাদিকদের বলিনি, কারণ, মুখ্যমন্ত্রী ব্যবস্থা করে নিশ্চয়ই যথাসময়ে জানাতেন। আজ শুনলাম মুখ্যমন্ত্রী বিষয়টি নিজে বলেছেন। বিল্ডারদের এবিষয়ে জানিয়ে দেওয়া হয়েছে। নির্মাণশ্রমিকদের যাতে এই সংক্রান্ত সমস্যা না হয়। এজন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি।”

Related articles

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...

দীর্ঘ বিরতির পরে ফের বাংলা ছবির প্রযোজনায় অনুপম, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

বাংলা চলচ্চিত্রে নতুন বিনিয়োগের বার্তা নিয়ে দীর্ঘ বিরতির পর কলকাতায় (Kolkata) এলেন অভিনেতা ও প্রয়োজক অনুপম খের (Producer...

FIFA World Cup: জার্মানিকে হারাতেই ইকুয়েডরে জাতীয় ছুটি ঘোষণা, মদ্যপ থেকে নায়ক গঞ্জালো

বিশ্বকাপে(FIFA World Cup) পিছিয়ে থেকেও জার্মানিকে ২-১ গোলে হারালো ইকুয়েডর(Ecuador), সেইসঙ্গে ২০ বছর পর বিশ্বকাপের নকআউটে উঠল ইকুয়েডর(Ecuador)।শুরুতে...