রামমন্দিরে ৩৫০০ কোটির অনুদান নয়ছয়! গ্রেফতার ৮ কর্মী

অযোধ্যার রাম মন্দিরের ভক্তদের দেওয়া অনুদান আত্মসাতের অভিযোগ ঘিরে দেশজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। এবার অনুদান চুরির অভিযোগে গ্রেফতার ৮ জন। যাদের গ্রেফতার করা হয়েছে সকলেই মন্দিরের অনুদান গোনার সঙ্গে যুক্ত ছিলেন।
Sponsored

রামমন্দিরে নগদ প্রণামী জমা পড়েছে ৩ হাজার ৫০০ কোটি টাকারও বেশি। নগদ ছাড়াও রয়েছে অগণিত সোনা-রুপোর গয়না৷ এর একটা বিপুল অংশের টাকার কোনও হদিশই মিলছে না। এমনকি মন্দিরের হেফাজত থেকে উধাও দানে পাওয়া রুপোর তৈরি ভূষূণ্ডির কাকও। কোথায় গেল এসব? রামমন্দির উদ্বোধন হওয়ার পর থেকে অনুদান কারা আত্মসাৎ করলেন? এসব প্রশ্নের উত্তর এখনও অধরা। আরও পড়ুন: আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি খুনে গ্রেফতার ১০
Sponsored

যাদের গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে অনুদান বাক্সের চাবি যাঁর কাছে ছিল, সেই টিন্নু যাদবকেও গ্রেফতার করা হয়েছে। আট অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে অযোধ্যা থেকেই। তদন্তে উঠে এসেছে, গোটা সিস্টেমে যে অব্যবস্থার কথা বলা হচ্ছে, সেই সিস্টেমে ঢুকে রয়েছেন বিশ্ব হিন্দু পরিষদের লোকেরাই। রাম জন্মভূমি ট্রাস্টের প্রধান চম্পত রাইও কাঠগড়ায়। গ্রেফতার হওয়া আটজন প্রত্যেকেই যুক্ত ছিলেন মন্দিরের আর্থিক কার্যকলাপে।
Sponsored

চম্পতের প্রাক্তন গাড়িচালক টিন্নুর কাছে থাকত দানবাক্সের চাবি। অনুদান গোনার সঙ্গে জড়িত পিতাপুত্র রমাশংকর মিশ্র এবং অনুকল্প মিশ্রকেও গ্রেপ্তার করা হয়েছে। রমাশংকরের জামাই লবকুশ মিশ্রের বিরুদ্ধে অভিযোগ, চুরি করা অর্থের বখরা করতেন তিনি। তাঁর বাড়ি থেকে বিপুল টাকা মিলেছে বলেও অভিযোগ। অবিনাশ শুক্লা নামে মন্দিরের এক কর্মীর অ্যাকাউন্ট থেকে মিলেছে ৫ লক্ষ টাকা। গ্রেপ্তার হয়েছেন তিনিও। এছাড়াও টাকা গোনায় যুক্ত মণীশ যাদব এখন পুলিশের জালে। গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন ব্যাঙ্ককর্মী সুভাষ শ্রীবাস্তব। জাল রসিদ তৈরির অভিযোগে করুণেশ পাণ্ডে গ্রেফতার হয়েছেন।
Sponsored

অযোধ্যায় রামমন্দির নির্মাণের পথ সুগম করেছিল সুপ্রিম কোর্টের রায়। শীর্ষ আদালতের নির্দেশের প্রেক্ষিতেই ২০২০ সালের ৫ই ফেব্রুয়ারি শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট গঠিত হয়। তারাই নির্মাণ করছে রামমন্দির। সেখানেই ভক্তদের দানসামগ্রী নয়ছয়! এ নিয়ে প্রবল চাপের মুখে পড়ে শেষপর্যন্ত বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করেছে উত্তরপ্রদেশের বিজেপি সরকার। তারপরে আটজোনের বিরুদ্ধে দায়ের হয় এফআইআর। পরে তাদের গ্রেফতার করা হয়েছে।
Sponsored

-
Sponsored

-
-
Related Articles

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
9h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
9h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
9h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
9h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
9h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
10h ago
More from শিরোনাম
View All →
শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
11h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
11h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
12h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
12h ago

আমার কোনও ছুঁৎমার্গ নেই, দরকারে ককরোচদের কর্মসূচিতে যাব: বার্তা মমতার
13h ago
