আগেই সহমর্থন জানিয়েছিলেন সোনম ওয়াংচুকের আন্দোলনে। পাশে থাকার বার্তা ছিল নিট-কেলেঙ্কারির বিরোধিতার। মঙ্গলবার, একুশে জুলাইয়ের মঞ্চে থেকে তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানালেন প্রয়োজন নিজে দিল্লি (Delhi) গিয়ে ককরোচদের আন্দোলনের পাশে দাঁড়াবেন।
এদিন বিড়লা তারামণ্ডলের সামনের একুশে জুলাইয়ের মঞ্চে কলকাতা থেকে দিল্লি পর্যন্ত আন্দোলন চালিয়ে নিয়ে যাওয়ার বার্তা দিলেন তৃণমূল সভানেত্রী। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ নিট-কেলেঙ্কারি-সহ বিভিন্ন শিক্ষাক্ষেত্রে দুর্নীতির প্রতিবাদে দিল্লিতে সিজেপি-র ডাকে যে আন্দোলন চলছে, প্রয়োজনে সেখানে যাওয়ার কথা জানান তৃণমূল সভানেত্রী। বলেন, “লুটেরা বিজেপির থেকে দেশ বাঁচান। দরকারে ককরোচদের কর্মসূচিতে আমি নিজেও যাব।”
CJP-কে সমর্থন জানিয়ে তৃণমূল সুপ্রিমো বলেন, ”যে বেইমানি করবে তাঁকে সমর্থন করার দরকার নেই। দরকার হলে ককরোচ জনতা পার্টির কর্মসূচিতে আমি নিজে যাব। প্রথম থেকেই আমাদের সমর্থন ছিল।”
একই সঙ্গে তৃণমূল সুপ্রিমো বিজেপির (BJP) বিরুদ্ধে একসঙ্গে লড়াইয়ের বার্তা দিয়েছেন। একুশের মঞ্চ থেকে ইন্ডিয়ার লড়াইয়ে বিরোধীদের সামিল আহ্বান জানিয়েছেন তিনি। মমতার কথায়, ”আমার কোনও ছুঁৎমার্গ নেই। ইন্ডিয়া জোট নিয়ে একসঙ্গে চলব। বিজেপির বিরুদ্ধে লড়তে চাইলে একসঙ্গে আসুন।”
















