Wednesday, June 10, 2026

কংগ্রেসের সমালোচনায় মুখর মৌসম

Date:

Share post:

দক্ষিণ মালদহের কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরী ও ইশা খানের সমালোচনায় সরব হলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ মৌসম নূর। শুক্রবার মালদহের একটি হোটেলে সাংবাদিক সম্মেলনের আয়োজন করে তৃণমূল কংগ্রেস। রাজ্যসভার সাংসদ মৌসম নুর বলেন, দক্ষিণ মালদহের সাংসদ আবু হাসেম খান চৌধুরী সেভাবে উন্নয়ন করেননি। আর ইশা খান নিজ বিধানসভা এলাকায় সময় দেয়নি।তার খেসারত তাকে দিতে হয়েছে।২০২১ সালের বিধানসভা নির্বাচনে রেকর্ড ভোটে পরাজিত হয় ইশা খান চৌধুরী।

তিনি আরও বলেন, গনি খান চৌধুরী মালদহের ব্যপক উন্নয়ন করেছেন। আর বর্তমানে মালদহ তথা রাজ্যের উন্নয়ন করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উন্নয়নের কথা মাথায় রেখে তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার আহ্বান জানান মৌসম। তিনি উত্তর মালদহের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় ও দক্ষিণ মালদহের প্রার্থী শাহনওয়াজ আলী রায়হানকে বিপুল ভোটে জয়ী করার আর্জি জানান।

আরও পড়ুন- ভারতের টি-২০ দল নিয়ে মুখ খুললেন মহারাজ, রিঙ্কুকে বাদ দেওয়ার প্রসঙ্গে কী বললেন তিনি?

Related articles

বাড়ি ঢুকে হেনস্থা: ত্রাণ দুর্নীতিতে গ্রেফতার প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

সাম্প্রতিক সময়ে একে পর এক তৃণমূল নেতৃত্বের গ্রেফতারি। তার মধ্যে এবার আরও এক প্রাক্তন মন্ত্রীকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার।...

প্রস্তুতি ২০২৯-এর: দীর্ঘ বৈঠকে সোনিয়া-মমতা

ইন্ডিয়া জোটের বৈঠকের পরে জোটের দুই গুরুত্বপূর্ণ শরিক দলের শীর্ষ নেতৃত্বের গুরুত্বপূর্ণ বৈঠক। দিল্লিতে সোনিয়া গান্ধী (Sonia Gandhi)...

বেলডাঙার অশান্তি: এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল হাইকোর্ট 

মুর্শিদাবাদের বেলডাঙায় পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে যে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছিল, সেই ঘটনার তদন্তভার কি কেন্দ্রীয়...

এবার নবান্ন! ক্ষমতায় এসেই শুরু গৈরিকীকরণ

বাংলায় তৃণমূল সরকারের সময়ে একের পর এক কেন্দ্রীয় প্রকল্প রং রাজনীতির শিকার হয়েছিল। যার ফলে বঞ্চিত হয়েছেন বাংলার...