Site Logo

বিজেপির হাতে আক্রান্ত কর্মীদের পাশে দল, জেলায় জেলায় তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম

EBBS Desk·
বিজেপির হাতে আক্রান্ত কর্মীদের পাশে দল, জেলায় জেলায় তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম

ভোট-পরবর্তী হিংসা এবং বিরোধীদের ‘সন্ত্রাসে’ আক্রান্ত দলীয় কর্মীদের পাশে দাঁড়াতে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ময়দানে নেমেছে তৃণমূলের ‘ফ্যাক্ট ফাইন্ডিং টিম’। বুধবার উত্তর ২৪ পরগনার শাসন, হাড়োয়া থেকে শুরু করে হাওড়ার জগৎবল্লভপুর এবং বীরভূমের সিউড়িতে পৌঁছে যান শাসকদলের প্রতিনিধিরা। আক্রান্তদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি পুলিশ ও প্রশাসনের ভূমিকা নিয়েও একাধিক বার্তা দেন তাঁরা।

Sponsored

Sranchi In Article

এদিন উত্তর ২৪ পরগনার শাসনে যান তৃণমূল নেতা হুমায়ুন কবির এবং দলের মুখপাত্র তন্ময় ঘোষ। ঘরছাড়া কর্মীদের অভয় দিয়ে হুমায়ুন কবির জানান, যাঁদের নামে পুরনো মামলা আছে, তাঁরা আদালত থেকে জামিন নিয়ে দ্রুত ঘরে ফিরুন। বাকিদেরও ঘরে ফেরানোর দায়িত্ব প্রশাসনের। পাশাপাশি দলীয় কার্যালয় নিয়ে কড়া বার্তা দিয়ে তিনি বলেন, সরকারি জায়গায় কোনও দলেরই দফতর থাকা উচিত নয়। সরকারি জমিতে তৃণমূলের দফতর বন্ধ হলে, অন্য দলের ক্ষেত্রেও একই নিয়ম খাটবে। নিজস্ব জায়গায় থাকা দলীয় কার্যালয়গুলি অবিলম্বে খোলার নির্দেশ দেওয়ার পাশাপাশি ভাঙচুরের ঘটনা নিয়ে ছবি-সহ থানায় বা প্রয়োজনে আদালতে অভিযোগ জানানোর পরামর্শ দেন তিনি। প্রয়োজনে ইমেলের মাধ্যমে জেলাশাসক থেকে শুরু করে স্বরাষ্ট্র দফতরকে সমস্তটা জানানোর কথা বলা হয়। অন্যদিকে, হাড়োয়া ও মিনাখাঁয় গিয়ে স্থানীয় নেতৃত্ব ও পুলিশের সঙ্গে কথা বলেন তন্ময় ঘোষ। আক্রান্ত ও ঘরছাড়াদের মামলাগুলি যাতে পুলিশ গুরুত্ব দিয়ে দেখে, সেই আর্জি জানান তিনি।

বীরভূমের সিউড়িতে ভোট-পরবর্তী হিংসায় নিহত তৃণমূল কর্মী আবির শেখের বাড়িতে যান সাংসদ অসিত মাল, প্রতিমা মণ্ডল, সামিরুল ইসলাম এবং বীরবাহা হাঁসদা। নিহতের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে প্রতিমা মণ্ডল অভিযোগ করেন, রাজ্য জুড়ে যেভাবে তৃণমূল কর্মীদের ওপর হামলা হচ্ছে তা অত্যন্ত নিন্দনীয়। বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য মুখে এক বললেও বাস্তবে দলীয় কার্যালয় দখল করা হচ্ছে। এই সংক্রান্ত একটি তালিকা ইতিমধ্যেই জেলা পুলিশ সুপারের কাছে জমা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

একইভাবে হাওড়ার জগৎবল্লভপুরে তৃণমূল কর্মীদের ‘মিথ্যা’ মামলায় ফাঁসানোর চেষ্টার বিরুদ্ধে সরব হন দোলা সেনের নেতৃত্বাধীন ৫ সদস্যের প্রতিনিধি দল। স্থানীয় নেতৃত্ব ও দলীয় প্রার্থীর সঙ্গে কথা বলে কীভাবে সেখানে দলীয় কার্যালয় দখল করা হয়েছে এবং কর্মীদের গ্রেফতারের চক্রান্ত চলছে, সেই সংক্রান্ত একটি রিপোর্ট সংগ্রহ করেন তাঁরা। উৎসবের মরশুমের মুখেই রাজ্যের এই রাজনৈতিক চাপানউতোর ঘিরে নতুন করে পারদ চড়ছে জেলাগুলিতে।

আরও পড়ুন- তাপমাত্রার পারদ ৩৫ ডিগ্রি, ‘রিয়েল ফিল’ ৫২ ডিগ্রি! কেন এই রেকর্ড অস্বস্তি?

_

_

_

_

_

_

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

এবার মালতীপুর স্টেশনে চলল বুলডোজার! অনিশ্চয়তায় হকার - ক্ষুদ্র ব্যবসায়ীরা
রাজ্য

এবার মালতীপুর স্টেশনে চলল বুলডোজার! অনিশ্চয়তায় হকার - ক্ষুদ্র ব্যবসায়ীরা

Just now

দুর্নীতিতে কোনো রেয়াত নয়! ক্যাগ রিপোর্ট পেশের দিনক্ষণ জানিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
রাজ্য

দুর্নীতিতে কোনো রেয়াত নয়! ক্যাগ রিপোর্ট পেশের দিনক্ষণ জানিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

2h ago

“কর্মফল তো মিলবেই!” দলবদল প্রসঙ্গে বিধানসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী
রাজ্য

“কর্মফল তো মিলবেই!” দলবদল প্রসঙ্গে বিধানসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী

3h ago

কবি সুভাষের পর এবার সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারেও ফাটল! উদ্বিগ্ন যাত্রীরা
রাজ্য

কবি সুভাষের পর এবার সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারেও ফাটল! উদ্বিগ্ন যাত্রীরা

4h ago

প্রতিশ্রুতি পূরণ মু্খ্যমন্ত্রীর! রাজ্যে গঠিত হল সপ্তম পে কমিশন, চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী
রাজ্য

প্রতিশ্রুতি পূরণ মু্খ্যমন্ত্রীর! রাজ্যে গঠিত হল সপ্তম পে কমিশন, চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী

4h ago

‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা
রাজ্য

‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা

5h ago

More from রাজ্য

View All →