বিকেলে ‘শান্তিনিকেতন’-এ পুরসভার নোটিশ, উধাও কিছুক্ষণ পরেই

তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের বাড়ির বৈধ নথি চেয়ে আগেই নোটিশ দিয়েছে কলকাতা পুরসভা। বুধবার বিকেলে ১৮৮/এ হরিশ মুখার্জি রোড ‘শান্তিনিকেতন’ নামের বাড়িতে নোটিশ সাঁটে পুরসভা। তবে, কিছুক্ষণের মধ্যেই সেখানে আর নোটিশটটি দেখা যায়নি।
Sponsored

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি হরিশ মুখার্জি রোডে। সম্প্রতি তাঁর বাসভবনসহ মোট ১৭টি ঠিকানায় বেআইনি নির্মাণের অভিযোগ তুলে কলকাতা পুরসভার অ্যাসেসমেন্ট বিভাগ থেকে নোটিশ জারি করা হয়। এদিন বিকেলে ৫টা ১০ মিনিট নাগাদ পুরসভার অ্যাসেসমেন্ট বিভাগের তরফে ২ জন অ্য়াসিস্ট্যান্ট ইঞ্জিনিয়র একটি নোটিশ অভিষেকের ‘শান্তিনিকেতন’ বাড়ির দেওয়ালে সেঁটে দেন। গেটের বাইরে থেকে নিরাপত্তরক্ষীদের ডেকে তাঁদের হাতেও পুরসভার একাধিক নথি তুলে দেন বলে সূত্রের খবর। কিন্তু কিছুক্ষণের মধ্যেই দেখা যায় সেই নোটিশ আর নেই। সেখানে শুধুই আঠার দাগ লেগে আছে। কে বা কারা নোটিশ ছিঁড়ে নিয়ে তা নিয়ে ধোঁয়াশা।
এর পাশাপাশি কালীঘাট রোডের যে বাড়ি অভিষেকের মা লতা বন্দ্যোপাধ্য়ায়ের নামে রয়েছে, সেখানেও নোটিশ দেওয়া হয়েছিল। সেটিও ছিঁড়ে ফেলা হয়েছে বলে অভিযোগ। তবে, কে বা কারা ওই নোটিশ ছিঁড়েছেন তা এখনও স্পষ্ট নয়।
আরও পড়ুন- বিজেপির হাতে আক্রান্ত কর্মীদের পাশে দল, জেলায় জেলায় তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
_
_
_
_
_
_
_
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

একুশের সাফল্যেই বিরোধীদের অস্বস্তি: তীব্র কটাক্ষ কুণালের
3h ago

'বিদ্রোহীদের' সঙ্গে বাগবিতণ্ডার জের! সংসদ থেকে সাসপেন্ড কল্যাণ বন্দ্যোপাধ্যায়
6h ago

পুরনিয়োগ দুর্নীতি মামলায় নথি হাতে ED দফতরে মদন-পুত্র
8h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
10h ago

আজ বিধানসভায় স্বরাষ্ট্রদফতরের বাজেট আলোচনা, গুন্ডা দমন আইন নিয়ে বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী
11h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from মহানগর
View All →
শহিদ দিবসের আবেগঘন পোস্টে গণতান্ত্রিক অধিকার রক্ষার বার্তা মমতা- অভিষেকের
1d ago

মমতার সভাস্থলের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে নির্দেশ আদালতের
1d ago

তারামণ্ডলের সামনে তৃণমূল কর্মী-সমর্থকদের মিছিল, নেত্রীর সমর্থনে স্লোগান কুণালের
1d ago

একুশের শহরে কোথাও আন্দোলনের স্মৃতিচারণ, কোথাও মমতার সমর্থনে কর্মীদের উন্মাদনা
1d ago

রাত পেরিয়ে সকালেও তারামণ্ডলের সামনে মমতা, কর্মী-সমর্থকদের সভায় আসতে বাধা দেওয়ার অভিযোগ
1d ago
