Wednesday, June 24, 2026

মর্মান্তিক! পুকুরে স্নান করতে নেমে তিন কিশোরের মৃত্যু তিলজলায়

Date:

Share post:

শহরে মর্মান্তিক মৃত্যু তিন কিশোরের। শুক্রবার পুকুর থেকে উদ্ধার হল তাঁদের দেহ। শুক্রবার তিলজলা থানা এলাকার অছিপরিষদ শিব মন্দিরের ঠিক পিছনের পুকুর থেকে তাঁদের দেহ উদ্ধার করা হয়। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতেরা হল মহম্মদ ইমতিয়াজ (১৪), মহম্মদ হায়দার আলি (১৫) ও মহম্মদ শাহিল (১৬)। তারা সকলেই তিলজলার ৪২ বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা।

স্থানীয়দের দাবি, তারা পুকুরে স্নান করতে নেমেছিল। কিন্তু কেউই সাঁতার জানত না। জানা গিয়েছে, প্রতিদিনই এলাকার বহু ছেলে প্রচণ্ড গরমে খেলাধুলো করে পুকুরে স্নান করতে আসে। ওই তিন কিশোরও এসেছিল। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, প্রথমে একজন ডুবে গিয়েছিল। তাঁকে বাঁচাতে গিয়ে বাকি দুই কিশোরও তলিয়ে যায়। ঘটনার পর স্থানীয় বাসিন্দারাই থানায় ফোন করেন। পুলিশ সঙ্গে ডুবুরি নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়। চলে আসে বিপর্যয় মোকাবিলা টিমও। বিকাল সাড়ে ৪টে নাগাদ তিন কিশোরের নিথর দেহ উদ্ধার হয়। দেহগুলি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন- অবৈধ নির্মাণ রুখতে পদক্ষেপ, হাইকোর্টের নির্দেশ টাস্ক ফোর্স গঠন করবে লালবাজার

Related articles

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...