Tuesday, May 19, 2026

নস্টালজিক ২৪ অক্টোবর শুরু হতে পারে ইস্ট-ওয়েস্ট মেট্রোর পথচলা

Date:

Share post:

আগামী ২৪ অক্টোবর চালু হওয়ার সম্ভাবনা ইস্ট ওয়েস্ট মেট্রোর। অক্টোবর মাসে কেএমআরসিএলের সঙ্গে সমস্ত চুক্তি শেষ হয়ে যাচ্ছে মেট্রো কর্তৃপক্ষের। তাই এই মাসেই মেট্রো চালু করার সিদ্ধান্ত নিয়েছে কতৃপক্ষ। শুরুতে সেন্ট্রাল থেকে সল্টলেক করুণাময়ী পর্যন্ত মেট্রো চালু করার কথা ভাবা হয়েছে।

জানা গিয়েছে ওই সময় রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর হাত ধরেই মেট্রো চালানোর কথা ভেবেছে কর্তৃপক্ষ। এখন থেকে ৩৪ বছর আগে ১৯৮৪ সালে ২৪ অক্টোবর কলকাতায় প্রথম শুরু হয়েছিল মেট্রো। এবং সেটাই ছিল ভারতের প্রথম মেট্রো চলাচল।

তাই এই দিনকেই বেছে নেওয়া হয়েছে বলে মেট্রো সূত্ৰে খবর। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত এখনই নয় বলে জানিয়েছে তারা।

আরও পড়ুন – কলকাতায় আসছেন কেন্দ্রীয় ডেপুটি নির্বাচন কমিশনার

Related articles

সরকারি খরচে রাশ টানতে কড়া নবান্ন, দফতরগুলিকে একগুচ্ছ নির্দেশিকা মুখ্যসচিবের

রাজ্যের সমস্ত সরকারি দফতরে খরচে লাগাম টানতে এবার কড়া নির্দেশিকা জারি করল নবান্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে জারি...

অভিষেকের বাড়িতে পুরসভার নোটিশ, বিল্ডিং প্ল্যান চেয়ে পাঠাল পুর কর্তৃপক্ষ

এবার কলকাতা পুরসভার স্ক্যানারে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডে তাঁর দুটি বাড়ির নির্মাণ...

আরজি কর কাণ্ড: সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপের অনুমতি দিল রাজ্য

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ (স্যাংশন অব প্রসিকিউশন) করার অনুমতি...

ভবানীপুরের প্রতিটি ওয়ার্ডে খুলবে বিধায়কের অফিস, তবে ৭৭ নম্বরে ব্যতিক্রমী সিদ্ধান্ত শুভেন্দুর

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি কলকাতার ঐতিহ্যবাহী ভবানীপুর কেন্দ্রেও জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারী। এই অভাবনীয় সাফল্যের পর...