Sunday, April 5, 2026

আমদানিতে নিষেধাজ্ঞা, জাতীয় পতাকা এবার শুধু তৈরি করবে খাদি

Date:

Share post:

চিন সহ বিদেশ থেকে জাতীয় পতাকা আমদানি করার উপরে নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্রীয় সরকার। গত ১১ অক্টোবর বাণিজ্য ও শিল্পমন্ত্রক এক নির্দেশিকায় এই আমদানির উপর নিষেধাজ্ঞা জারি করেছে।

সম্প্রতি শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গে বৈঠক করেন খাদি গ্রাম উদ্যোগ ভবনের চেয়ারম্যান বিনয় সাক্সেনা। তাঁর বক্তব্য, দেশের পতাকা বিদেশ থেকে আমিদানি হচ্ছে তা কখনোই মেনে নেওয়া যায় না। চিন-সহ বিদেশের প্লাস্টিক তেরঙা পতাকা সংবিধান অনুযায়ী বেআইনি, সেইসঙ্গে পতাকা তৈরির নির্দেশিকাও উপেক্ষা করা হচ্ছে। সেই সঙ্গে খাদি শিল্পের দফারফা হচ্ছে। তথ্য দিয়ে তিনি জানান, খাদির তৈরি তেরঙা ২০১৭-১৮ সালে বিক্রি হয়েছে ৩.৭%, ২০১৮-১৯-এ ১৪%, যা দু’কোটিও ছুঁতে পারেনি। দাবি মেনে নিয়ে পীযূষ গোয়েল এই নিষেধাজ্ঞায় মত দেন।

মূলত তিনটি কারনে এই নিষেধাজ্ঞায় মত দেওয়া হয়।

১. বিদেশ থেকে মূলত প্লাস্টিকের তেরঙা পতাকা আমদানি হয়। এই জায়গাতেই বিধিনিষেধ আরোপ করতে চান খাদি চেয়ারম্যান। খাদির কাপড়ে তৈরি করলে তা যেমন আইনি হবে, পাশাপাশি সংস্থার ব্যবসাও বাড়বে। প্লাস্টিকের দৌরাত্ম্যে খাদি শিল্পের পরিস্থিতি সঙ্গীন। এই সিদ্ধান্তে জাতীয় পতাকা তৈরিতে খাদির এক চেটিয়া ব্যবসা হবে।

২. বিদেশে তৈরি তেরঙা জাতীয় পতাকা তৈরির নির্দেশনামা উপেক্ষা করছে। নির্দেশাবলী অনুযায়ী জাতীয় পতাকা তৈরি করা যাবে, হাতে বোনা উল, সুতির কাপড় আর খাদি সিল্কের কাপড় দিয়ে। অন্য কোনও কাপড়ে নয়। অথচ সীমান্ত পেরিয়ে যে সমস্ত পতাকা আসছে, সবই প্লাস্টিকের।

৩. এই নির্দেশিকায় জাতীয় পতাকার মাপও নির্দিষ্ট করে দেওয়া আছে। সেই নির্দেশও উপেক্ষিত হচ্ছে।

তিনটি কারনকেই সামনে রেখে নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্র।

আরও পড়ুন-জিয়াগঞ্জে শৌভিকও গ্রেফতার, তবে খুনের মামলায় না

 

Related articles

গঙ্গায় জমি-বাড়ি-জীবন: ভাঙনে নীরব কেন্দ্র, শাহর জবাব দাবি মমতার

মুর্শিদাবাদ মালদহের একটা বড় অংশ প্রতিবছর চলে যায় গঙ্গা গর্ভে। যে নদীর রক্ষণাবেক্ষণের দায়িত্ব কেন্দ্রের সরকারের বাংলার সেই...

IPL: মিটতে পারে পেস বোলিংয়ের সমস্যা, জোড়া স্বস্তি কেকেআর শিবিরে

আইপিএলের (IPL) শুরুতেই ছন্দহীন কেকেআর(Kolkata Knight Riders)। সোমবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামার আগে স্বস্তির খবর নাইট শিবিরে। মাথিশা...

হার্টফুলনেস মেডিটেশন সেন্টারে গানের সুরে একাত্ম ধ্যানের গভীরতা

জীবনে ভালো থাকতে গেলে হৃদয়ে প্রশান্তি আর অন্তরের অন্তস্থলে নিমজ্জিত গভীরতাকে স্পর্শ করতে হয়। কাজটা সহজ নয়, আবার...

গোবিন্দভোগ রফতানিতে কেন্দ্রের নিষেধাজ্ঞা: রায়না থেকে তোপ অভিষেকের

বাংলার কৃষিজীবী মানুষের জন্য যেখানে প্রতিটি ধাপে একের পর এক সহায়ক প্রকল্প ঘোষণা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,...