Saturday, June 20, 2026

JNU-তে ‘শূন্য’ হল SFI, বামদের বিভাজনে খাতা খুলল ABVP

Date:

Share post:

দেশের মধ্যে একমাত্র জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়কে দেখিয়ে নিজেদের অস্তিত্ব জাহির করত সিপিআইএম। ছাত্র সংগঠন SFI-কে সামনে রেখে নিজেদের ক্ষমতা প্রদর্শনের আস্ফালন ছিল তাদের। এবার বাংলার মতো JNU-তেও শূন্য হল SFI। আর এরই মাঝে এক দশক পরে সেখানে ছাত্র সংগঠনের ভোটে খাতা খুলল ABVP।

২৫ এপ্রিল জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন হয়। এ বছর ৭৯০৬ জন ভোটারের মধ্যে কমপক্ষে ৫৫০০ জন ভোট দিয়েছেন। রবিবার ভোটগণনা হয়। সোমবার ফল প্রকাশ হয়। আর তাতেই দেখা যায় এবারের ছাত্র সংসদে ধরাশায়ী এসএফআই। তাদের জায়গা দখল করে নিয়েছে আইশা। অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (AISA)-র নীতীশ কুমার ১৭০২ ভোট পেয়ে সভাপতি পদে জয়ী হন। ওই পদে এবিভিপি শিখা স্বরাজ পান ১৪৩০ ভোট। তৃতীয় স্থানে থাকা স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়া (SFI)-সমর্থিত তৈয়বা আহমেদ ৯১৮ ভোট পেয়েছেন। একসময় এই পদে ছিলেন বাম নেত্রী ঐশী ঘোষ। ১১৫০ ভোট পেয়ে সহ-সভাপতি পদে জিতেছেন ডেমোক্র্যাটিক স্টুডেন্টস ফেডারেশন (ডিএসএফ)-এর মনীষা। সাধারণ সম্পাদক পদেও জিতেছেন ডিএসএফ-এর প্রার্থী মুনতেহা ফাতিমা।

এবার জেএনইউ ছাত্র সংসদের নির্বাচনে নিজেদের ক্ষমতা জাহির করতে বাম জুটে ভাঙন ধরায় এসএফআই। AISA ও DSF একসঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করলেও, SFI এবং AISF BAPSA এবং PSA এর সঙ্গে আলাদা জোট গঠন করে। আর তাদের যে পায়ের তলায় মাটি নেই সেটা ভোটের ফল বেরোতেই স্পষ্ট হয়ে যায়। AISA ও DSF নিজেদের জায়গা ধরে রাখলেও শূন্য হয়ে যায় SFI।

বামেদের এই ভোট ভাগাভাগীর ফায়দা তোলে এবিভিপি। AISA-র প্রার্থী নরেশ মিনাকে পরাজিত করে যুগ্ম সম্পাদক পদ জেতেন গেরুয়া শিবিরের বৈভব মিনা। শূন্য থেকে একটি পদে জয়ের পরেই JNU ক্যাম্পাসে পরিবর্তনের ডাক দিয়েছেন বৈভব। এই পরিবর্তন কি বিপদের ইঙ্গিত! এই গুঞ্জন উঠেছে ইতিমধ্যেই ক্যম্পাসে।

Related articles

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...