Thursday, March 26, 2026

গান্ধীর হত্যাকারীরা গান্ধীর নামেই পদযাত্রা করছে: বিস্ফোরক সোমেন

Date:

Share post:

গান্ধীর হত্যাকারীরা গান্ধীর নামেই পদযাত্রা করছে। গান্ধি সঙ্কল্প যাত্রা নিয়ে বিজেপিকে কটাক্ষ করে বলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। একইসঙ্গে তিনি শাসকদল তৃণমূল কংগ্রেস ও বিজেপিকে কটাক্ষ করে বলেন, “রাজ্যে এখন পদযাত্রার প্রতিযোগিতা শুরু হয়েছে। গান্ধীজির হত্যাকাণ্ডে নাম জড়িত সাভারকারকে ভারতরত্ন দেওয়ার কথা বলছে। আবার সেই গান্ধীজির নামেই পদযাত্রা করছে বিজেপি। তৃণমূল আবার সম্প্রীতি যাত্রা শুরু করেছে। তৃণমূল ও বিজেপির রাজনৈতিক সততা নিয়ে বিচার করবে বাংলার মানুষই।”

সময়ের ডাক মেনেই বাম ও কংগ্রেস যৌথভাবে আন্দোলন কর্মসূচিতে নামতে চলেছে। দীপাবলীর আগেই সেই কর্মসূচি গ্রহণ করা হবে। বুধবার বিধান ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র।
রাজ্যপালের সঙ্গে রাজ্য সরকারের বিরোধ নিয়ে সরব প্রদেশ কংগ্রেস সভাপতি। রাজ্যপালের চেয়ারের পদমর্যাদা দেওয়ার পক্ষে সওয়াল করেন তিনি।

আরও পড়ুন – নব্বই ছুঁই ছুঁই সঙ্গীত শিল্পী সুমিত্রা সেনকে হাত ধরে হাঁটালেন মুখ্যমন্ত্রী

Related articles

IPL: প্রকাশিত গ্রুপ পর্বের সূচি, জানুন নাইটদের ম্যাচের দিনক্ষণ

আইপিএল(IPL) ২০২৬-এর গ্রুপ পর্বের পূর্ণ সূচি প্রকাশ করল বিসিসিআই(BCCI)। প্লে অফ, সেমিফাইনাল, ফাইনালের সূচি এখনও ঘোষণা হয়নি। কেকেআর (KKR)...

ভোট বড় বালাই! চে-র টুপি খুলে উত্তরপাড়ার পদ্ম প্রার্থী প্রাক্তন এনএসজি কমান্ডো দীপাঞ্জন

কিছুদিন আগেও নিজেকে বাম সমর্থক বলে প্রমাণ করতে নিজের স্যোশাল মিডিয়া অ্যাকাউন্টজুড়ে মোদি তথা বিজেপি (BJP)-কে কটাক্ষ করে...

বাংলাদেশ সীমান্ত নিরাপত্তা ও ভোট প্রস্তুতি নিয়ে রাজ্যপালের সঙ্গে বৈঠক BSF-এর

আসন্ন বিধানসভা নির্বাচনকে (Election 2026) সামনে রেখে বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা পরিস্থিতি এবং নির্বাচনে বিএসএফের (BSF) ভূমিকা নিয়ে রাজ্যপাল...

বীরেন্দ্র জিতলে জয়গাঁও পুরসভা-হাসপাতাল: প্রতিশ্রুতি অভিষেকের, রোড শো-তেই বিজেপি ছেড়ে তৃণমূলে চম্প্রামারি

“আপনারা কালচিনি থেকে এবার বীরেন্দ্র কে জেতান, আমি কথা দিচ্ছি জয়গাঁও হবে পুরসভা। পাশাপাশি এখানে তৈরি হবে হাসপাতাল”।...