Sunday, March 15, 2026

ভিশন ২০ করছে রাজ্য, সিদ্ধান্ত মন্ত্রিসভার বৈঠকে

Date:

Share post:

ভিশন ২০ করছে রাজ্য সরকার। ১০ ও ২০ বছরের জন্য পরিকল্পনা করা হবে। বুধবার, রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, রেলমন্ত্রী থাকার সময় এভাবেই কাজ করেছিলেন তিনি। সেতুর নিয়ে রেলের বিরুদ্ধেই সুর চড়িয়েছেন মমতা। তাঁর অভিযোগ, রক্ষণাবেক্ষণ না করার ফলেই রেলব্রিজগুলিতে সমস্যা দেখা দিয়েছে।

পাশাপাশি, মুখ্যমন্ত্রী জানান, ২০১১ পর্যন্ত রাজ্যের কী হাল ছিল, সে বিষয়ে সরকারের পক্ষ থেকে একটি বই প্রকাশ করা হয়েছে। স্বাধীনতার পর থেকে কী কী হয়েছে, আর এই সরকার ক্ষমতায় আসার পর থেকে কী করেছে, সেই বিষয়ে বিস্তারিত আছে এখানে। বাংলা গর্বের দিকে যাচ্ছে বলে দাবি করে মুখ্যমন্ত্রী বলেন, দুর্গা কার্নিভাল বিশ্বসেরা হয়েছে। নির্বিঘ্নে পুজো মেটায় সবাইকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। তবে, কোনও রাজনৈতিক প্রশ্নের উত্তর দিতে চাননি মমতা। সাংবাদিকদের উত্তরে তিনি স্পষ্ট জানান, শুধু রাজ্য সরকার ও বৈঠক নিয়েই কথা বলবেন তিনি।

আরও পড়ুন-অভিজিৎকে অভিনন্দন, নিজেকে অর্থনীতির ছাত্র বললেন মনমোহন

 

spot_img

Related articles

পুলিশের উর্দি গায়ে রাজনীতিক কুণাল! ‘ফাঁদ’ পাততে তৈরি নেতা-অভিনেতা

সাংবাদিকতার পাশাপাশি তুখোড় রাজনীতিবিদ হিসেবে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে (Kunal Ghosh) সকলেই চেনেন। সম্প্রতি তাঁকে অতিপরিচিত...

পুরোহিত, মুয়াজ্জিনদের পাশে রাজ্য সরকার: ভাতা বাড়ানোর ঘোষণা মুখ্যমন্ত্রীর

আরও এক জনহিতৈষী সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। যুবসাথী প্রকল্প চালু এবং লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধির পর...

মার্চ থেকে বকেয়া ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মীরা: ঘোষণা মুখ্যমন্ত্রীর

আইনি প্রক্রিয়া ও একাধিক প্রতিকূলতার মধ্যেই রাজ্য সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তদের জন্য ডিএ দেওয়ার ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী...

পুজো দিয়ে ফেরার পথে খাদে পড়ল পুণ্যার্থী বোঝাই বাস! মৃত অন্তত ৭

নেপালে ভয়াবহ দুর্ঘটনা (Accident in Nepal) । গোরখা জেলায় মনকামনা মন্দিরে পুজো দিয়ে ফেরার পথে খাদে পরল পুণ্যার্থী...