Sunday, April 12, 2026

দিল্লি চিড়িয়াখানায় মুখোমুখি মানুষ ও না-মানুষ

Date:

Share post:

কথায় বলে, রাখে হরি, মারে কে? এই প্রবাদটা দিল্লির চিড়িয়াখানায় যাওয়া যুবকটি জানতেন কি না জানা নেই। তবে সাহসে ভর করে সোজা পশুরাজের এনক্লোজারে ঝাঁপিয়ে পড়েন তিনি। এই উদ্যোগ নেওয়ার আগেই অবশ্য সেখানে থাকা দর্শকরা তাঁকে বাধা দেওয়ার চেষ্টা করেন। কিন্তু তাঁকে দমিয়ে রাখা যাবে না- এই মনোভাব নিয়ে, কারও কথায় কান না দিয়ে একেবারে সটান সিংহের সামনে হাজির হন তিনি। তার সামনে গিয়ে “এলাম তোমার বাড়িতে, এইবার বসছি” বলে বসে পড়েন ধপাস করে। হঠাৎ করে একটা দু-পেয়েকে সামনে দেখে ভ্যাবাচাকা খেয়ে যান পশুরাজ। এদিক-ওদিক তাকিয়ে আশপাশ ঘুরে দেখেন। তবে আক্রমণের রাস্তায় হাঁটেননি। বোধহয় যোগ্য মনে করেননি তেমন।

এই অতিথি কিন্তু বেশ সাবলীল। সিংহের সামনে বহুদিনের পরিচিত বন্ধুর সঙ্গে আড্ডা মারার ভঙ্গিতে কাত হয়ে শুয়ে পড়েন একসময়। এদিকে যুবকের কীর্তি দেখে আতঙ্কিত হয়ে পড়েন চিড়িয়াখানা চত্বরে থাকা দর্শকরা। ছুটে আসেন নিরাপত্তাকর্মীরাও। এর মাঝখানে দু-একবার পশুরাজ গর্জন করেননি তা নয়। একবার তেড়েও গিয়েছিলেন। তবে কোনও ক্ষতি করেননি। অবশেষে নিরাপত্তা কর্মীরা গিয়ে সেই যুবককে উদ্ধার করেন। তাঁকে ধরে নিয়ে যাওয়া হয় স্থানীয় থানায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মানসিক সমস্যা রয়েছে ওই তরুণের। সে কারণেই তিনি অকুতোভয়। তবে স্মার্টফোনের যুগে এসব কথা তো আর শুধু গল্প হিসেবে থাকে না, ধরা পড়ে যায় মুঠোফোনে। সে রকমই ক্যামরাবন্দি হওয়া একটি ভিডিও সামনে এসেছে। মানুষ আর না-মানুষের মুখোমুখি হওয়ার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

আরও পড়ুন-শিক্ষিকা খুনে প্রকৃত অভিযুক্তদের গ্রেফতারির দাবিতে পথ অবরোধ

 

Related articles

বিহারে ভোট পেতে ১০ হাজার, ভোট-শেষে ফেরতের নোটিশ! অভিযোগে শিলমোহর অভিষেকের

২০২৬ নির্বাচনের আগে বাংলায় এসে বিজেপির নেতারা ভুরি ভুরি প্রতিশ্রুতি রোজ রোজ দিচ্ছেন। আর তার পাল্টা বাংলার শাসকদল...

কিংবদন্তি আশা ভোঁসলের প্রয়াণে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

৯২ বছর বয়সে প্রয়াত প্রবাদপ্রতিম সঙ্গীত শিল্পী আশা ভোঁসলে (Asha Bhosle)। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...

বিদায়! পৃথিবী ছেড়ে সুরলোকে আশা, কিংবদন্তির প্রয়াণে এক যুগের অবসান

থেমে গেল 'পিয়া তু- র ঝংকার, কথা হয়েছিল আরও কিছুদিন এভাবেই সুরের সফরে গান গাওয়ার। কিন্তু আজ সব...

IPL: কঠিন সময়ে স্বস্তির খবর, ফিট সার্টিফিকেট পেলেন নাইট তারকা

টানা চার ম্যাচে জয়হীন, লিগ টেবলেও সবার নীচে, কঠিন সময়েও স্বস্তির খবর কেকেআরে(KKR)। অবশেষে ফিট সার্টিফিকেট পেলেন পাথিরানা।...