আজও নিজের হাতে 'গণশক্তি' লাগিয়ে বেড়ান তিনি

স্বামী অমিতাভ নন্দী (Amitabha Nandi) ছিলেন ডাকসাইটে সিপিএম (CPIM) নেতা তথা দমদমের সাংসদ। তিনি নিজে ছিলেন বিধাননগর পুরসভার কাউন্সিলর, বৃহত্তর দায়িত্বেও, চেয়ারম্যান ইন কাউন্সিল। সিপিএমের সুভাষ চক্রবর্তী (Subhash Chakraborty) বনাম অমিতাভ নন্দী শিবিরের লড়াইয়ের অন্যতম মুখ। আজ সিপিএমের সরকার, পুরসভার সেই দাপট নেই। পার্টি শূন্যের গেরো কাটাতে লড়ছে। অমিতাভ নন্দীও মারা গিয়েছেন বহুকাল হল। তাহলে এখন কী করছেন দুদশক আগের ঝাঁঝালো সিপিএম নেত্রী ইলা নন্দী (Ela Nandi) কী করছেন? বয়স বেড়েছে, পার্টির কাজ তেমন নেই। তবু, এক বিরল নেশায় আক্রান্ত তিনি। ইলা নন্দী রোজ সকালে কয়েকটি বোর্ডে নিজে হাতে 'গণশক্তি' লাগিয়ে বেড়ান। সঙ্গে কোনোদিন কাউকে পেলে ভালো। না হলে একাই। 
Sponsored

নিজেই হাতে রাখেন গণশক্তি আর দেওয়ালে মারার আঠা। সিপিএমের এমন বেহাল অবস্থাতেও ইলা নন্দী (Ela Nandi) 'গণশক্তি'র প্রচার থেকে নিজেকে দূরে রাখতে পারেন না। কে পড়বে, কতজন পড়বে ঠিক নেই, রোজ সকাল সাতটায় বেরিয়ে পড়েন ইলা। ইদানিং ট্র্যাকস্যুটও পরছেন প্রায় পঁচাত্তরের নেত্রী। একদা প্রবল ক্ষমতা, সকাল থেকে লোকের ভিড়, ব্যস্ততা এখন অতীত। তবে নেত্রী থেকে যেন নিজেকে কর্মীতে রূপান্তরিত করে তৃপ্তি পাচ্ছেন ইলা। পরিচিত এলাকায় পার্টির ভোটার (Voter) কমেছে। অনেকে তৃণমূলে গেছে। অনেকে বিজেপিকে ভোট দেয়। হাতে গোণা কিছু কমরেড আছেন এখনও। হয়ত তাঁদের জন্যই ইলা নন্দী আজও সকালে পার্টির মুখপত্র দেওয়ালে লাগাতে হেঁটে বেড়ান।
-
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
3h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
7h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
9h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
11h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
14h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
