Monday, June 15, 2026

অমর্ত্যের মতই অসহিষ্ণুতার শিকার হবেন অভিজিৎ? আশঙ্কা ওড়ালেন না মা

Date:

Share post:

সরকারের সমালোচনা করে কেন্দ্রের বিষ নজরে পড়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। আর নোবেল জয়ের পরের দিনই অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, সরকারের অর্থনৈতিক অবস্থা টালমা টাল। সে নিয়ে বিজেপি মহলে চাপান-উতর কিছুটা তৈরি হয়। তবে কি এবার অভিজিতের বিরুদ্ধে মাঠে নামবে গেরুয়া শিবির? তা নিয়ে জল্পনা তুঙ্গে।
আর এই প্রসঙ্গেই এখন বিশ্ব বাংলা সংবাদের সম্পাদক অভিজিৎ ঘোষকে এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিতে গিয়ে নোবেলজয়ীর মা নির্মল বন্দ্যোপাধ্যায় তার ছেলের বিরুদ্ধেও এই ধরনের আক্রমণ হতেই পারে বলে আশঙ্কা প্রকাশ করলেন।

কেন্দ্রীয় সরকারের সমালোচনা করার জেরে বারেবারেই বুদ্ধিজীবীদের সরকারের বিষ নজরে পড়তে হয়েছে। বাদ যাননি অমর্ত্য সেনও। সদ্য নোবেলজয়ী অভিজিৎ বন্দ্যোপাধ্যায় নোবেল জয়ের পর বিভিন্ন সাক্ষাৎকারে একটা কথা স্পষ্ট করে দিয়েছেন, ভারতের অর্থনৈতিক অবস্থা রীতিমতো সঙ্কটজনক। রিজার্ভ ব্যাংক এর জন্য অনেকটাই দায়ী। সেই সঙ্গে সরকারের আর্থিক নীতিরও দিশা নেই বলে তিনি মনে করেন। এর ফলে বিজেপিও তার নোবেল জয় নিয়ে মন্তব্য করতে দীর্ঘ সময় লাগিয়ে দিয়েছিল। নির্মলাদেবীর বক্তব্য, অমর্ত্য সেনের সঙ্গে যে ঘটনা ঘটেছে অভিজিতের সঙ্গে তা করতে পারে। তবে এর জন্য তিনি চিন্তিত নন, যা সত্য তা বলতে কোন অসুবিধা নেই।

আরও পড়ুন-সর্বনাশা অর্থনীতি, তাই চোখ ঘোরাতেই ধর্ম নিয়ে বাড়াবাড়ি: বিস্ফোরক নোবেলজয়ীর মা

 

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...