Saturday, May 23, 2026

সর্বনাশা অর্থনীতি, তাই চোখ ঘোরাতেই ধর্ম নিয়ে বাড়াবাড়ি: বিস্ফোরক নোবেলজয়ীর মা

Date:

Share post:

ভেঙে পড়েছে দেশের অর্থনীতি। সেই অবস্থা থেকে মানুষের চোখ সরাতে ধর্ম নিয়ে দেশকে উত্তাল করা হচ্ছে দেশকে। এইভাবেই কেন্দ্রের সরকারকে একহাত নিলেন নোবেলজয়ী অর্থনীতীবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের মা ৮৩ পেরিয়ে যাওয়া নির্মলা বন্দ্যোপাধ্যায়।

এখন বিশ্ব বাংলা সংবাদ-এর সঙ্গে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে অর্থনীতিবিদ নির্মলাদেবী বললেন, “আমার প্রথম ৫০ বছরের জীবনে ধর্ম নিয়ে এরকম মাতামাতি কোনোদিন শুনিনি, দেখিনি। আমার জন্ম মুম্বইতে। যে বাড়িতে থাকতাম, সেখানে তথাকথিত মুচি সম্প্রদায়, কুলি সম্প্রদায়, এমনকী খ্রিস্টান-মুসলিম ধর্মের মানুষও থাকতেন। তাদের সঙ্গে আমাদের কোনোদিন জাতপাতের সম্পর্ক ছিল না। আমার বহু বন্ধুবান্ধব অন্য ধর্মের। তারা এখনো রয়েছেন। কোথাও কোনো অসুবিধা নেই। এখন দেখছি প্রচার করা হচ্ছে, এই মাংস খাবে না, ওই মাংস খাবে না। এসব আবার কী। আমরাও দেখিনি আমার ছেলেরাও দেখেনি।”

এখন বিশ্ব বাংলা সংবাদের সঙ্গে একান্ত আলাপচারিতায় স্বাভাবিকভাবেই উঠে এসেছে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গ। রামমন্দির-বাবরি মসজিদ কিংবা ৩৭০ধারা বিষয়গুলি নিয়েও স্পষ্ট কথা শুনিয়েছেন নির্মলাদেবী। তিনি বলেছেন, এটা দেশের ইস্যু নয়। মানুষ চাকরি পাচ্ছে না। কাজ নেই, তাই অপরাধ বাড়ছে। এটা আসলে সরকারের ব্যর্থতা। সরকারের উচিত এই দিকে নজর দেওয়া। ধর্ম দিয় মানুষের পেট ভরবে না। নির্মলাদেবীর এই বক্তব্য রাজনৈতিক মহলে যে ঝড় তুলবে তা বলার অপেক্ষা রাখে না।

ছবি-প্রকাশ পাইন

আরও পড়ুন-দেবাঞ্জন দাসের মৃত্যুতে জোরাল খুনের সম্ভাবনা

Related articles

‘গোপন অ্যালগরিদম’, ১৫০ কেন্দ্রে জয়ের ব্যবধানের চেয়ে বেশি নাম বাদ! বাংলার ভোট নিয়ে কমিশনকে নিশানা অঞ্জলির

বাংলায় নির্বাচনের ফল ঘোষণার পরে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) গণনায় কারচুপির অভিযোগ তুলে পদত্যাগ করতে অস্বীকার...

স্বাস্থ্যে ডবল-ইঞ্জিন সুবিধা: তিন মাসের মধ্যে শূন্যপদে চিকিৎসক নিয়োগ, প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

স্বাস্থ্য ক্ষেত্রে কেন্দ্রীয় প্রকল্পগুলি রাজ্যে চালু করার ঘোষণা আগেই করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার দিল্লিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে...

নিশীথের নির্দেশের পরই দ্রুত অ্যাকশন, যুবভারতীর সামনে উধাও মূর্তি

আইএসএল শেষ হতেই যুবভারতী স্টেডিয়ামের ( Yuva Bharati stadium)সামনে থাকা ফুটবলের মূর্তিটি(Controversial statue) সরিয়ে ফেলা হল। রাজ্য সরকারের...

চিনের কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৮২

চিনের কয়লাখনিতে(Chinese coal mine) গ্যাসের ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৮২। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে...