Monday, June 15, 2026

সমালোচনা গ্রহণ করি, নেতিবাচক, ধ্বংসাত্মক সমালোচনা নয়: মুখ্যমন্ত্রী

Date:

Share post:

“আমি সব সময় সমালোচনা গ্রহণ করি। নেতিবাচক, ধ্বংসাত্মক সমালোচনা গ্রহণ করি না। ইতিবাচক সমালোচনা গ্রহণ করি“। বৃহস্পতিবার, নবান্ন সভাঘরে বিশ্ববাংলা শারদ সম্মান অনুষ্ঠানে কারও নাম না করে এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। দু’দিন আগেই কার্নিভাল নিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। এদিনের অনুষ্ঠানে সেই অভিযোগকেই কার্যত উড়িয়ে মমতা দাবি করেন, চার বছর ধরে যে ভাবে কার্নিভাল হচ্ছে তাতে তাক লেগে যাচ্ছে। তিনি জানান, ইউনেসকো এই কার্নিভালকে স্বীকৃতি দিয়েছে। একদিন সারা পৃথিবীর শ্রেষ্ঠ উৎসব হবে বাংলার দুর্গাপুজো। আশাবাদী মুখ্যমন্ত্রী। আগামী বছরের পুজোর প্রস্তুতি এখন থেকেই শুরু করার নির্দেশ দিয়েছেন তিনি।

সবাইকে সম্মান জানতে পেরে তিনি নিজে আনন্দিত বলেও মন্তব্য করেন মমতা। পুজোর মধ্যে দিয়ে অনেক মানুষের রোজগার হয়। একজনের সঙ্গে অন্যজনে সম্পর্ক তৈরি হয়। তাঁর মতে, বড় ক্লাবের থেকে ছোট ক্লাব কম যায় না। ছোট ক্লাব বলে দেখব না এটা হয় না।

আরও পড়ুন-সর্বনাশা অর্থনীতি, তাই চোখ ঘোরাতেই ধর্ম নিয়ে বাড়াবাড়ি: বিস্ফোরক নোবেলজয়ীর মা

 

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...