Wednesday, April 8, 2026

রাজ্যপালের পদকে সবার সম্মান করা উচিত: সব্যসাচী

Date:

Share post:

রাজ্যপালের পদ সাংবিধানিক। তিনি যে পদে রয়েছেন, সেই পদকে সবার সম্মান করা উচিত। বৃহস্পতিবার, রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করার পরে এই মন্তব্য করেন বিজেপি নেতা সব্যসাচী দত্ত। কিছুদিন আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন সব্যসাচী। তাঁকে দক্ষিণ কলকাতার সাংগঠনিক দায়িত্ব দিয়েছে বিজেপি। এই পরিস্থিতিতে এ দিন বিকেল সাড়ে চারটে নাগাদ রাজ্যপালের সঙ্গে দেখা করেন বিধাননগরের প্রাক্তন মেয়র। রাজভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সব্যসাচী জানান, অল্পদিনের মধ্যেই রাজ্যপাল বাংলার সমস্যা বুঝতে পেরেছেন। তিনি এ রাজ্যের মানুষের পাশে থাকার চেষ্টা করছেন। তবে, কোনও নালিশ জানাতে নয়, জগদীপ ধনকড়কে বিজয়ার শুভেচ্ছা জানাতে এসেছিলেন বলে জানান সব্যসাচী।

Related articles

স্টুডিও পাড়ায় ‘নিষিদ্ধ’ অভিনেতা-পরিচালকরা কাজে ফিরবেন কি, ফের শিরোনামে দেব – স্বরূপ দ্বন্দ্ব!

টলিপাড়ায় 'ব্যান' কালচার নিয়ে সমস্যা যেন কাটতেই চাইছে না। একদিকে যখন শিল্পী কলাকুশলীদের সুরক্ষার জন্য মঙ্গলবার দিনভর মিটিং...

নির্বাচনী প্রচারে আজ হুগলিতে মমতা, সভা করবেন আরামবাগ-বলাগড়-শ্রীরামপুরে

বিধানসভা ভোটের প্রচারে বুধবার হুগলি জেলার (Hooghly) পাঁচ বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের সমর্থনে জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

যুদ্ধ থামল! ইরানের শর্তে মাথা নত আমেরিকার

পশ্চিম এশিয়ায় যে আগ্রাসী যুদ্ধনীতি নিয়ে হরমুজ প্রণালী খোলার প্রক্রিয়া চালাচ্ছিলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) তা সম্পূর্ণভাবে পরাক্রান্ত।...

আজ ভবানীপুরের প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করবেন মমতা, কালীঘাট থেকে বর্ণাঢ্য মিছিল

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে হাইভোল্টেজ ভবানীপুর কেন্দ্রের প্রার্থী (Bhawanipur Assembly) হিসেবে বুধবার মনোনয়ন জমা দিতে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...