Monday, June 15, 2026

তিহার জেল ছেড়ে ইডি হেফাজতে গেলেন চিদম্বরম

Date:

Share post:

সিবিআইয়ের পর এবার ইডি। আইএনএক্স মিডিয়ার টাকা পাচারের মামলায় শেষ পর্যন্ত দেশের প্রাক্তন অর্থমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরমকে নিজেদের হেফাজতে নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। দিল্লি আদালতের বিচারক অজয় কুমার কুহার চিদম্বরমের 24 অক্টোবর পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দিয়েছেন। ফলে সিবিআই মামলায় মাসাধিককাল তিহার জেলে কাটানোর পর তিহার ছেড়ে ইডি দফতরে গেলেন কংগ্রেসের এই প্রভাবশালী সাংসদ। সেখানেই চলবে জিজ্ঞাসাবাদ। ইডি সূত্রে জানানো হয়েছে, বর্ষীয়ান প্রাক্তন মন্ত্রীর শরীর-স্বাস্থ্যের দিকে বিশেষ নজর রাখা হবে। তাঁর জন্য বাড়ির খাবার ও ওয়েস্টার্ন টয়লেটের সুবিধাও থাকছে। একসময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী হিসাবে তাঁর দায়িত্বেই ছিল ইডি, আর আজ সেই ইডিই তদন্তের প্রয়োজনে হেফাজতে নিল চিদম্বরমকে।

 

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...