Tuesday, June 23, 2026

নন্দীগ্রামের শহিদদের নিয়ে কুকথা! গদ্দার শুভেন্দুকে ধুয়ে দিল তৃণমূল

Date:

Share post:

রবিবার নন্দীগ্রামে (Nandigram) একটি সভায় বক্তব্য রাখতে গিয়ে শহিদদের উদ্দেশ্যে যে শব্দবন্ধ ব্যবহার করেছে গদ্দার তাতে নন্দীগ্রামের আন্দোলন ও তার জন্য শহিদদের প্রতি অশ্রদ্ধাই প্রকাশ পেয়েছে। এর জন্য দুঃখ প্রকাশ বা ক্ষমা চাওয়া দূর অস্ত, বিন্দুমাত্র অনুশোচনা দেখা যায়নি দলবদলুর ভিতর। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে তৃণমূল কংগ্রেসের বক্তব্য, এ কী ভাষা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) মুখে? বলছেন নন্দীগ্রামে ৪১ জন মরেছে। মরেছে মানে কী? এটা কি স্বাভাবিক মৃত্যু? শহিদের (Martyrs) মৃত্যু। শহিদ বলতে হবে। শহিদের মৃত্যু হয়েছে বলতে হবে।

এই প্রসঙ্গে রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, ৪১ জন মরেছে মানেটা কী? এ কী ভাষা? ভেতর থেকে কোনও শ্রদ্ধা নেই! ভেতর থেকে শুধু অপমান, উপেক্ষা আর মৃতদেহ নিয়ে শুধু সস্তা রাজনীতির ভাষা! নন্দীগ্রামের মানুষের সেই লড়াই, নন্দীগ্রামের মানুষের সেই আত্মত্যাগ, নন্দীগ্রামের মা-বোনেদের উপর অত্যাচারের সেই দিনগুলোতে তো শুভেন্দু অধিকারী ছিল না। তার পাঞ্জাবির একটা সুতোতেও তো টান পড়েনি। অধিকারী প্রাইভেট লিমিটেড তো তখন দূরে লুকিয়ে বসে থাকত। আন্দোলন তো করেছেন সেখানকার মানুষ আর নেতৃত্ব দিয়েছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেভাবে যেখানে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী মরেছে শব্দটা ব্যবহার করল, শহিদদের অপমান করল তার তীব্র নিন্দা করছি এবং শহিদদের আত্মার প্রতি সম্মান জানাচ্ছি। শহিদদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

কুণাল বলেন কোনও রাজনীতিবিদের মুখে শহিদদের সম্পর্কে এরকম মরেছে বলে ঔদ্ধত্যের সঙ্গে, উপেক্ষার সঙ্গে এই শব্দ ব্যবহার করা চূড়ান্ত নিন্দনীয়।

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...