Wednesday, June 24, 2026

নিগৃহীতাদের চিকিৎসার পর আইনি সাহায্য দিতে হাসপাতালে ‘ওয়ান স্টপ সেন্টার’ খুলছে রাজ্য

Date:

Share post:

পারিবারিক ও সামাজিকভাবে নিগৃহীত যে কোনও বয়সের মেয়েদের শারীরিক ও মানসিক চিকিৎসার পাশাপাশি আইনি সাহায‌্য দিতে রাজ্যের বিভিন্ন হাসপাতালে ওয়ান স্টপ সেন্টার তৈরি করা হচ্ছে। সেখানে নিগৃহীতা মহিলার চিকিৎসা-মনরোগের কাউন্সেলিংয়ের পর সংশ্লীষ্ট অভিযুক্তের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করতে প্রয়োজনীয় সাহায্য দেওয়া হবে।

কলকাতার এসএসকেএম হাসপাতালের অধীন কলকাতা পুলিশ হাসপাতালে প্রথম এধরণের ওয়ান স্টপ সেন্টার গড়ে উঠেছে। প্রাথমিক ভাবে ৫টি ঘর ও ৫০টি শয‌্যা নিয়ে এই চিকিৎসা ও আইনি সহায়তা কেন্দ্র পথ চলা শুরু করছে। নিগৃহীতাকে আইনি সাহায‌্য দিতে ওয়ান স্টপ সেন্টারেই পরার্মশদাতা থাকবেন। জেলায় জেলায় এধরণের কেন্দ্র গড়ে তুলতে রাজ্যের মুখ‌্যসচিবের নেতৃত্বে রাজ‌্য ভিত্তিক কমিটি গঠন করা হয়েছে। স্বাস্থ‌্য দফতরের সঙ্গে নারী ও সমাজকল‌্যাণ এবং স্বরাষ্ট্রদপ্তর একযোগে এই কাজে যুক্ত হয়েছে। ২০০০ সালের ‘প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস’-আইনকে কঠোরভাবে লাগু করতেই ওয়ান স্টপ সেন্টার চালু করা হচ্ছে ।একেকটি ওয়ান স্টপ সেন্টারের জন‌্য গড়ে ২ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে।

স্বাস্থ্য দফতর সূত্রে জানা গেছে এসএসকেএম হাসপাতালে ওয়ানস্টপ সেন্টার শুরু করার সরকারি নির্দেশিকা আগেই প্রকাশিত হয়েছিল। কিন্তু বিভিন্ন বিভাগের চিকিৎসক ও আইনি পরার্মশদাতা পেতে বেশ কিছুটা সময় লেগেছে। আগামী সপ্তাহ থেকে এসএসকেএমের এই কেন্দ্রটি পুরোদমে কাজ শুরু করবে। কোনও নাবালিকা আত্মীয়-বন্ধু বা শিক্ষকের হাতে যৌন হেনস্তা হলে লোকলজ্জার ভয়ে তা প্রকাশ করতে ভয় পায়। তাই এমন ঘটনা হলেই প্রথমেই পরিবারকে চিকিৎসকের পরামর্শ নিয়ে কলকাতা পুলিশ হাসপাতালে মেয়েটিকে নিয়ে আসতে হবে। পরের কাজগুলি সেন্টার থেকেই করা হবে। অভিযুক্তর বিরুদ্ধে এফআইআর এবং মেয়েটির চিকিৎসা সম্পূর্ণ প্রক্রিয়া ওই কেন্দ্র থেকেই করা হবে ।

আরও পড়ুন- অবাক কাণ্ড হায়দরাবাদে! ভোটারদের বোরখা সরিয়ে পরিচয়পত্রের ছবি মেলাচ্ছেন বিজেপি প্রার্থী, অভিযোগ দায়ের থানায়

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...