Sunday, June 14, 2026

কেতুগ্রামে তৃণমূল কর্মী খুনে গ্রেফতার ২, রিপোর্ট তলব কমিশনের

Date:

Share post:

বাংলার বুকে হিংসা ও রক্তপাতের রাজনীতি করে নিজেদের অস্তিত্ব জানান দিতে চাইছে সিপিএম। ভোটের আগের রাতে কেতুগ্ৰামে তৃণমূল কর্মীকে নৃশংস খুনের ঘটনায় সিপিএমের ‘হার্মাদ বাহিনী’কে কাঠগড়ায় তুলে বামেদের একহাত নিয়েছে তৃণমূল কংগ্রেস (TMC)। সেই ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন (Election Commission)। তৃণমূল নেতা তথা বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ ইতিমধ্যেই ১০ জনের নামে পুলিশে অভিযোগ দায়ের করেছেন।

সোমবার বোলপুরে নির্বাচন ছিল। এই লোকসভা কেন্দ্রের অন্তর্গত কেতুগ্রাম। সেই এলাকারই চেঁচুড়ি গ্রামের বাসিন্দা মিন্টু শেখ (৫০) রবিবার রাতে দলের কাজ সেরে বাড়ি ফিরছিলেন। সেই সময় তাঁকে লক্ষ্য করে পর পর তিনটি বোমা ছোড়া হয়। বোমার ঘায়ে জখম হয়ে লুটিয়ে পড়েন মিন্টু। তার পর তাঁকে ধারালো অস্ত্র দিয়ে বেশ কয়েকবার কুপিয়ে খুন করা হয় বলে অভিযোগ। এরপর কাটোয়ার SDPO পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছলে প্রায় ২ ঘণ্টা পর দেহ উদ্ধার করা সম্ভব হয়। ভোটের আবহে এই ঘটনায় এবার রিপোর্ট চেয়ে পাঠালো নির্বাচন কমিশন।

 

Related articles

FIFA World Cup: শুরুতেই হোঁচট, মরক্কোর বিরুদ্ধে ড্র ব্রাজিলের

  বিশ্বকাপে প্রথম ম্যাচেই আটকে গেল ব্রাজিল। মরক্কোর বিরুদ্ধে ১-১ করে ড্র করেই বিশ্বকাপ অভিযান শুরু পাঁচবারের চ্যাম্পিয়নদের। ৪-২-৩-১ ছকে...

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...