Tuesday, June 23, 2026

ভোটের আবহে মোদিরাজ্যে উদ্বার ৬০০ কোটির মাদক! পাক নৌকা-সহ আটক ১৪

Date:

Share post:

লোকসভা ভোটের (Loksabha Election) মাঝেই ফের সংবাদ শিরোনামে মোদিরাজ্য গুজরাট (Gujrat)। এবার সেরাজ্যে মাদকবোঝাই পাকিস্তানি নৌকাকে (Pakistani Boat) কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। ভোটের প্রচারে একাধিক প্রান্তে গিয়ে প্রধানমন্ত্রী যখন একাধিক ইস্যুতে বিরোধীদের নামে মিথ্যা অপপ্রচার চালাতে ব্যস্ত তখনই এমন ঘটনা প্রকাশ্যে এল। যা নিয়ে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে বিরোধীরা।

সূত্রের খবর, রবিবার ৬০০ কোটি টাকার মাদকবোঝাই পাক নৌকাটি আটক করা হয়েছে গুজরাটের পোরবন্দর থেকে। পাশাপাশি নৌকায় থাকা ১৪ জন পাকিস্তানিকেও আটক করেছে সন্ত্রাসদমন শাখা ও এনসিবির যৌথ বাহিনী। তবে লোকসভা ভোটের মধ্যে বিপুল পরিমাণ মাদক পাচারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। কোথায় এই মাদক পাচার করা হচ্ছিল তা জানার চেষ্টা করা হচ্ছে। গোয়েন্দা সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাত থেকে শুরু হয় ব্যাপক তল্লাশি। উপকূলরক্ষা বাহিনীর বিশেষ নজরদারি জাহাজ ও বিমান নিয়ে গুজরাটের একাধিক এলাকায় তল্লাশি শুরু হয়।

যদিও একাধিকবার নজরদারি এড়িয়ে পালানোর চেষ্টা করলেও শেষমেশ রবিবার দুপুরে পাকিস্তানি নৌকাটি ধরা পড়ে। এদিকে গোটা অভিযান নিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে উপকূলরক্ষা বাহিনী। সেখানেই জানানো হয়, সবমিলিয়ে মোট ৮৬ কেজি মাদক উদ্ধার হয়েছে ওই নৌকা থেকে। মাদকের দাম প্রায় ৬০০ কোটি টাকা। মাদকবাহী নৌকাটির পাশাপাশি আটক করে ১৪ জন পাক নাগরিককে পোরবন্দরে নিয়ে আসা হয়েছে বলে খবর। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...