Friday, June 19, 2026

প্রধানমন্ত্রীকে ভোট দিন! বিয়ের কার্ডে মোদির প্রচার করে বিতর্কে বর-কনে

Date:

Share post:

রীতি মেনে ছাপিয়েছেন বিয়ের কার্ড (Marriage Card)। আর সেই কার্ডেই দেখা গেল বিশেষ আবেদন। তবে এই আবেদন আর পাঁচটার মতো নয়, একটু হলেও আলাদা। ভাবছেন তো এ আবার নতুন কী? বিয়ের কার্ডে নতুনত্ব এখন ট্রেন্ড। কেউ কেউ বিয়ের কার্ডে উপহার না আনার বিশেষ অনুরোধ জানিয়ে বার্তা দেন। তবে এই বিয়ের কার্ড কোনও দিন দেখেছেন কিনা তা মনে করতে পারছেন না নিমন্ত্রিতরা। উপহারের পরিবর্তে এমন একটি অনুরোধ করা হয়েছে যা দেখে চমকে যাওয়ার জোগাড়। ইতিমধ্যে সেই নিমন্ত্রণ পত্রের কারণে ওই বর কনের নামে মামলা দায়ের হয়েছে বলে খবর।

কর্নাটকের এক যুবক বিয়ের কার্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) ভোট দেওয়ার আবেদন জানিয়ে ঘোর বিপদে পড়েছেন। লোকসভা নির্বাচন চলাকালীন এমন আবেদনে উল্টে বিপাকে পড়েছেন বরং, কনে‌। ইতিমধ্যে বর ও কনের বিরুদ্ধে উপ্পিনগরী থানায় মামলা রুজু হয়েছে।

সোশ্যাল মিডিয়ার দৌলতে এই কার্ড এখন ভাইরাল। বিয়ের কার্ডকে কেন দলের প্রচারের মাধ্যম হিসাবে ব্যবহার করা হচ্ছে, বিরোধীরা সেই প্রশ্ন তুলেছেন। যা নিয়ে বিতর্ক তুঙ্গে উঠেছে। পাশাপাশি বিয়ের আমন্ত্রণপত্রে বর-কনে সাফ লিখেছেন, এবারও নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রী করার জন্য বর ও কনের তরফ থেকে উপহার। কারণ আমাদের ভবিষ্যতের ভারত নিরাপদ হোক। তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেই ভোট দিন।

Related articles

আরজি কর কাণ্ডে ইন্দিরা-সহ ২ সাসপেন্ডেড অফিসারের বয়ান রেকর্ড

কলকাতার আরজি কর (R G Kar Case) হাসপাতালে চিকিৎসক তরুণীর ধর্ষণ - খুনের ঘটনায় এবার তৎকালীন ডিসি সেন্ট্রাল...

বিশ্বকাপের মধ্যেই অবসর ঘোষণা, বড় সিদ্ধান্ত নিয়েই ফেললেন জার্মান তারকা ফুটবলার

আগেও অবসর নিয়েছিলেন, আবার তা ভেঙে ফিরে এসেছিলেন। কিন্তু চলতি ফুটবল বিশ্বকাপ(World Cup )শেষেই পাকাপাকিভাবে অবসর নেবেন জার্মানির...

আত্মঘাতী পরীক্ষার্থীদের পরিবারকে ১ কোটি ক্ষতিপূরণ, শিক্ষামন্ত্রীকে অপসারণের দাবি: মোদিকে চিঠি সিজেপির

নিট-ইউজি (NEET UG) ২০২৬ পরীক্ষা ঘিরে তৈরি হওয়া বিতর্ক এবং দেশের বিভিন্ন প্রান্তে পরীক্ষার্থীদের মৃত্যুর ঘটনাকে সামনে রেখে...

২১ জুলাইয়ের সভা নিয়ে মমতা-অভিষেককে অবমাননা নোটিশ হাইকোর্টের, প্রতিক্রিয়া কুণালের

একুশে জুলাই শহিদ স্মরণে রাস্তা বন্ধ করে সভা নয়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং দলের সর্বভারতীয়...