Friday, June 19, 2026

বিএসএফ-এর গাফিলতিতে দুর্ঘটনা, ব্রিজ ভেঙে নদীতে ডাম্পার

Date:

Share post:

দীর্ঘ ৪০ বছর ধরে সংস্কার হয় না। শুধুমাত্র রংয়ের প্রলেপ লাগিয়ে রাখা হতো। বিএসএফ-এর গাফিলতিতে রবিবার সকালে সেই সেতু ভেঙে কোদালিয়া নদীতে পড়লো ডাম্পার। আহত চালক বনগাঁ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে বনগাঁর সুটিয়াতে বর্ডার বিএসএফ রোডে। ঘটনাকে কেন্দ্রকরে এলাকায় ব্যাপক চাঞ্চল ছড়িয়েছে। বিএসএফ-এর উদাসীনতা ও গাফিলতিতে ব্রিজ ভাঙায় সীমান্ত এলাকার বাসিন্দারা প্রতিবাদে সরব হয়েছেন।

উত্তর ২৪ পরগনার বনগাঁ ব্লকের টেংরা গ্রাম পঞ্চায়েত এলাকার সুটিয়া বর্ডার বিএসএফ রাস্তায় কোদালিয়া নদীর উপর অবস্থিত ব্রিজের উপর দিয়ে এদিন ডাস্ট পাথর ভর্তি ডাম্পার যাচ্ছিল বাশ-ঘাটার দিকে। সেই সময়ই ব্রিজ ভেঙে কোদালিয়া নদীতে পড়ে যায় ডাম্পার। ঘটনাস্থলে আসে বিএসএফের ঊর্ধ্বতন কর্তারা। এই বিষয় টেংরা গ্রাম পঞ্চায়েতের প্রধান স্বরূপ বিশ্বাস জানিয়েছেন এই ব্রিজ দীর্ঘদিন আগে হয়েছিল। কিন্তু কোন সংস্কার বিএসএফ-এর তরফে করা হয়নি। ব্রিজের উপর দিয়ে প্রতিদিন বিএসএফ এর প্রচুর গাড়ি যাতায়াত করে। কেন্দ্রীয় সরকারের গাফিলতির কারণে এই দশা হয়েছে বলে দাবি স্বরূপ বিশ্বাসের।

Related articles

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...

হাসিমারায় শিশু মৃত্যুতে আর্থিক সহায়তা ঘোষণা, নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গের ভয়াবহ দুর্যোগ পরিস্থিতি নিয়ে নবান্নে (Nabanna) সাংবাদিক বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। তিনি জানিয়েছেন, শুক্রবার...

সুমনের গল্পচুরি করে তৈরি ‘অভিমান’! জবাব দিলেন প্রসেনজিৎ, তোলপাড় টলিউড

যিশু সেনগুপ্ত - সৌরভ দাসের প্রযোজনা সংস্থার নতুন ছবি 'অভিমান' (Abhhiman)মুক্তির দিনেই বিতর্ক টলিপাড়ায়। ছবিতে 'রকস্টার আকাশ চ্যাটার্জি'র...

বেআইনিভাবে টাকা ঢুকতে পারে, আশঙ্কায় পুলিশের দ্বারস্থ ‘আসল তৃণমূল’

তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেআইনিভাবে টাকা ঢুকতে পারে। এই আশঙ্কায় বৃহস্পতিবার পুলিশের দ্বারস্থ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-পন্থী তৃণমূল। বিধাননগর পুলিশ...