Sunday, June 14, 2026

রাজ্যপালের নিরাপত্তায় এবার কেন্দ্রীয় বাহিনী

Date:

Share post:

এবার রাজ্যপালের নিরাপত্তার দায়িত্বে সিআইএসএফ। এর জন্য রাজ্যপাল জগদীপ ধনকর স্বতঃপ্রণোদিত ভাবে সরকারের কাছে আবেদন করেছিলেন। আর্জি জানিয়ে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছেও। কেন্দ্রের তরফে প্রথমে কোনও পদক্ষেপ গ্রহণ করা হয়নি। রাজ্য সরকারের পক্ষ থেকে এই বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। কিন্তু যাদবপুর কাণ্ডের পরেই তাঁর নিরাপত্তার বিষয়ে রাজভবনের তরফে ফের আবেদন করা হয়। সেই মতোই রাজ্যপালের নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে সিআইএসএফের হাতে। জগদীপ ধনকড় সারা দেশে যেখানেই যাবেন, সেখানেই তাঁর সঙ্গে থাকবেন সিআইএসএফের পাঁচ জওয়ান। একই রাজভবনের নিরাপত্তার দায়িত্ব নিচ্ছে কেন্দ্রীয় বাহিনী। এর আগে ভিক্টোরিয়া মেমোরিয়াল দায়িত্ব পায় তারা।

আরও পড়ুন-কুকথার জেরে সায়ন্তনকে আইনি নোটিশ সেলিমের

 

Related articles

বিশ্বকাপে পপ তারকা ও কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রীর অন্তরঙ্গ মুহূর্ত

কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং পপ গায়িকা কেটি পেরিকে একসঙ্গে হাত ধরাধরি করে দেখা গেল ফিফা বিশ্বকাপ...

আইন-বিরোধী জোট: অভিষেকের চিঠি নিয়ে স্পিকারের কাছে সাগরিকা, কীর্তি

যেভাবে দলের বিরুদ্ধে লোকসভায় জোট তৈরির চেষ্টা চালাচ্ছেন তৃণমূলের এক শ্রেণির 'বিদ্রোহী' বলে দাবি করা সাংসদ, তা আদতে...

FIFA World Cup: অনুশীলনে চনমনে, মাঠের বাইরে বিরক্তি! প্রথম ম্যাচে খেলবেন মেসি?

আগামী বুধবার আলজেরিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ(FIFA World Cup) অভিযান শুরু করছে আর্জেন্টিনা(Argentina)। প্রথম ম্যাচে মেসি(Messi) মাঠে নামতে...

বিদ্রোহীদের বিজেপি নেবে না: শান্তুনুর দাবি, ‘মডেল’ নিয়ে প্রশ্ন কুণালের

সংসদে তৃণমূল বিরোধিতায় নামা রাজ্যসভার তৃণমূল সাংসদরা পদত্যাগ করেছেন। কিন্তু লোকসভার তৃণমূল সাংসদরা এখনও পদ আঁকড়েই এনডিএ-তে ঝুঁকেছেন।...