Thursday, June 11, 2026

তরুণ সংঘের থিম ‘শতবর্ষে ইস্টবেঙ্গল’, ঢালাও চমক

Date:

Share post:

কালীপুজোয় চমক দিতে চলেছে রামমোহন রায় রোড তরুণ সংঘ। তাদের পুজোর থিম: শতবর্ষে ইস্টবেঙ্গল। প্রদর্শনী, স্টল, স্মারক, ইলিশ মাছ, গান, সম্বর্ধনায় সাজানো হচ্ছে পুজোপ্রাঙ্গণ।

বুধবার এর আয়োজনে তরুণ সংঘের কর্তারা বৈঠক করেন ইস্টবেঙ্গলকর্তা দেবব্রত সরকারের সঙ্গে। ইস্টবেঙ্গল ক্লাবে বৈঠক শেষে জানা গেছে আয়োজকদের সহযোগিতায় পাশে থাকছে ক্লাব।

মাতৃমূর্তির গহনা হচ্ছে লাল হলুদ রঙের। ইস্টবেঙ্গলের গৌরবের ছবির ডালি নিয়ে দুর্দান্ত ছবির প্রদর্শনী হচ্ছে। সৌজন্যে “আজকাল” পত্রিকা। স্টল থেকে পাওয়া যাবে ইস্টবেঙ্গলের ছবি ও লোগোসহ নানা স্মারক। ফ্যান ক্লাব থেকে আলাদা স্টলে থাকছে নানা ভিডিও ক্লিপিংস। ইলিশ মাছের স্টল থাকবে আলাদা। এছাড়া আরও নানা আকর্ষণ।

উদ্বোধন 25 অক্টোবর। সেদিন উপস্থিত থাকবেন ইস্টবেঙ্গলের দিকপাল তারকারা। থাকবে একাধিক চমকপ্রদ কর্মসূচি, গান।

তরুণ সংঘের বক্তব্য: মোহনবাগান ইস্টবেঙ্গল ছাড়া বাংলা অসম্পূর্ণ। দুই প্রধানের অন্যতম ইস্টবেঙ্গল। তাদের শতবর্ষকে স্মরণীয় করে রাখতে আমাদের পুজোর থিম সাজানো হচ্ছে। ইস্টবেঙ্গলের লড়ায়ের ইতিহাস প্রতিফলিত হবে পুজোর প্রাঙ্গণে। সর্বস্তরের ফুটবলপ্রেমীদের স্বাগত জানাচ্ছি আমরা।

পাড়ায় ফুটবল জনপ্রিয়। দুই প্রধান নিয়ে তরজাও তুঙ্গে। কিন্তু ইস্টবেঙ্গলের শতবর্ষকে পুজোর থিমে ফুটিয়ে তুলতে একমত সকলেই। মন্ডপ, মঞ্চ, মডেল তৈরির কাজ শুরু হয়ে গেছে। গোটা এলাকার দখল নেবে ফুটবল।

উল্লেখ্য, গতবার “মায়ের গয়না মেয়ের হাতে” থিম করে বাজার মাত করেছিল তরুণ সংঘ। পাড়ারই এক টালির ঘরের বাসিন্দা মেয়ের হাতে তৈরি গয়না দিয়ে মা কালীসহ মন্ডপ সাজিয়ে পরের পর পুরস্কার জিতে নিয়েছিল তারা। পাড়ার তরুণীদেরই দেখা গেছিল মডেল হিসেবে। আর এবার ইস্টবেঙ্গলের শতবর্ষকে থিম করে কালীপুজোর আসরে নামছে রামমোহন রায় রোড তরুণ সংঘ।

Related articles

প্রয়োজন নেই কোনও সাবস্ক্রিপশনের! ভারতে বিনামূল্যেই দেখা যাবে বিশ্বকাপ

প্রতীক্ষার অবসান। ভারতীয় সময় বৃহস্পতিবার মধ্যরাতে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ (Fifa Football WC) । প্রথম ম্যাচে অন্যতম আয়োজক...

CJP-র দ্বিতীয় কর্মসূচি: শিক্ষামন্ত্রীর ইস্তফা চেয়ে আজ পুনেতে জমায়েতের ডাক ককরোচদের

দিল্লির যন্তরমন্তরে সফল কর্মসূচির পর এবার দেশের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের (Dharmendra Pradhan) ইস্তফা চেয়ে বৃহস্পতিবার মহারাষ্ট্রের পুনেতে শান্তিপূর্ণ...

কাঁচরাপাড়ার বেসরকারি স্কুল থেকে উদ্ধার পৌনে ২ কোটি!

কলকাতার সুরেন্দ্রনাথ কলেজের পর এবার উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়ার হার্নেট ইংলিশ মিডিয়াম স্কুলে (Kanchrapara Harnett English Medium School)...

আজ হাইকোর্টে বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে স্পিকারের বিরুদ্ধে শোভনদেবের মামলার শুনানি

তৃণমূল কংগ্রেস (TMC) থেকে বহিষ্কৃত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে (Ritabrata Banerjee) পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা নির্বাচন করে নিয়ম বহির্ভূত কাজ...