Sunday, June 28, 2026

সিদ্ধার্থ-শতবর্ষ পালনের জন্য শনিবার বৈঠকে বসছে প্রদেশ কংগ্রেস

Date:

Share post:

রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থশঙ্কর রায়ের জন্মশতবর্ষ পালন করতে চায় প্রদেশ কংগ্রেস। ওদিকে

মাঝে টানা বিচ্ছেদের পর কংগ্রেস ফের সিপিএমের সঙ্গে ‘সুখের সংসার’ পাততে চলেছে।সিদ্ধার্থশঙ্করকে নিয়ে বেশি বাড়াবাড়ি করলে আলিমুদ্দিন গোঁসা করতে পারে, এই ভাবনাও বিধান ভবন মাথায় রেখেছে।

তবে এই জন্মশতবর্ষ ঠিক কী ভাবে পালন করা হবে, তা চূড়ান্ত করতে বৈঠকে বসছে প্রদেশ কংগ্রেস। শনি ও রবিবার প্রদেশ কংগ্রেসের বৈঠক রয়েছে। সেখানেই সিদ্ধার্থ-শতবর্ষ নিয়েও আলোচনা হবে।

1920 সালের 20 অক্টোবর কলকাতায় জন্মগ্রহন করেছিলেন সিদ্ধার্থশঙ্কর। বিতর্কিত 1972 -1977, এই পাঁচ বছর বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। এই সময়কালেই রাজ্যে নকশাল অন্দোলন দমন করা হয়েছিলো যথেষ্ট বিতর্কিত পদ্ধতিতে। চার দশক পার হলেও রাজ্য রাজনীতিতে আজও বিতর্কিত সিদ্ধার্থশঙ্কর। আজও সিপিএম তথা বামেদের তোপের মুখেই আছেন সিদ্ধার্থশঙ্কর। তবে এটাও ঠিক, এ রাজ্যের রাজনৈতিক চালচিত্রে উল্লেখযোগ্য চরিত্র সিদ্ধার্থশঙ্কর। তাই তাঁর জন্মশতবর্ষ পালনের উদ্যোগ নিয়েছে প্রদেশ কংগ্রেস। দলের একাংশ সেভাবে সাড়া না সিদ্ধার্থ-শতবর্ষ পালন করবে দল। শুধুই এ রাজ্যের মুখ্যমন্ত্রী নন, সিদ্ধার্থশঙ্কর ছিলেন দেশের অন্যতম সেরা এক আইনজীবী। ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী, প্রদেশ কংগ্রেস সভাপতি, বিধানসভায় বিরোধী দলনেতা, পাঞ্জাবের রাজ্যপাল, আমেরিকায় ভারতের রাষ্ট্রদূত। 72-77-এর
সিদ্ধার্থ-মন্ত্রিসভার অধিকাংশ সদস্যই প্রয়াত। সেই সরকারেই রাজ্যের সর্বকনিষ্ঠ পুলিশ মন্ত্রী ছিলেন সুব্রত মুখোপাধ্যায়। তিনি এখন তৃণমূলে। বর্তমানে রাজ্যসভার সাংসদ, বর্ষীয়ান কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য ছিলেন শ্রম দফতরের রাষ্ট্রমন্ত্রী। প্রদীপবাবু ইতিমধ্যেই সিদ্ধার্থশঙ্করের বেলতলার বাড়িতে একটা মিউজিয়াম করার অনুরোধ জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখেছেন। ওই বাড়িতে বহু মূল্যবান বই আছে। আইনের অনেক প্রাচীন বই আছে। ওখানে একটা লাইব্রেরি তৈরি করা গেলেও খুব ভালো হয় বলে প্রদীপবাবু মুখ্যমন্ত্রীকে বলেছেন।
প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র বলেছেন, ‘শনি ও রবিবার আমাদের সাংগঠনিক বৈঠক আছে। সিদ্ধার্থশঙ্করের জন্মশতবর্ষ কী ভাবে পালন করা যায়, তা নিয়ে আলোচনা হবে। প্রসঙ্গত,সিদ্ধার্থশঙ্করের আমলেই ভুষি-কেলেঙ্কারিতে অভিযুক্ত হয়েছিলেন সোমেন মিত্র।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...