Thursday, March 12, 2026

দায়িত্বজ্ঞানহীন আচরণে ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী, এসএসসি চেয়ারম্যানকে শো-কজ

Date:

Share post:

একদিকে আদালতের নির্দেশ, অন্যদিকে চাকরিপ্রার্থীদের অসংখ্য অভিযোগের পাহাড়। অথচ তা গ্রহণ করার মূল আধিকারিকই ছুটিতে। ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী তাই স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সৌমিত্র সরকারকে শো কজের নোটিশ ধরালেন। জনান্তিকে শোনা যাচ্ছে, অসন্তোষের যথাযথ কারন দর্শাতে না পারলে চাকরিপ্রার্থীদের অভিযোগ প্রশমনে তাঁকে সরিয়েও দেওয়া হতে পারে।

আদালতের নির্দেশে প্যানেল বা তালিকা প্রকাশের পর অসংখ্য অভিযোগ ছিল। প্রার্থীরা ভিড় করে অভিযোগ জানাতে এসেছেন। অথচ কোথায় অভিযোগ জানাবেন, কাকে জানাবেন, তা তাঁরা বুঝতে পারেননি। ফলে ক্ষোভ ছিল সর্বত্র। এই নিয়ে শিক্ষা দফতর ক্ষুব্ধ। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সাফ জানান, বারবার এই ঘটনা ঘটবে কেন? তালিকা তৈরিতে কেন এতো অভিযোগ থাকবে। যেখানে চাকরিপ্রার্থীদের পাশে দাঁড়ানোর কথা, সেই সময়ে চেয়ারম্যান কোনওরকম তথ্য না দিয়ে ছুটিতে চলে গিয়েছেন কন্যাকুমারীতে। এই ঘটনা মেনে নেওয়া যায় না। দায়িত্বজ্ঞানহীনতার একটা সীমা থাকা উচিত। তাই শো-কজ করা হয়েছে। ওনাকে জবাব দিতে হবে। সৌমিত্রবাবুর জন্যেই এই অবস্থা তৈরি হয়েছে।

আরও পড়ুন – রাজ্য পুলিশের নিরাপত্তাতেই যাদবপুরে রাজ্যপাল

সুত্রের খবর, এমনিতেই বিএড নিয়ে চেয়ারম্যানের সিদ্ধান্তে ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী। কেন বিএডের জন্য আলাদা নম্বর, তা চেয়ারম্যান জানাতে পারেননি। অথচ পরীক্ষায় বসার ক্ষেত্রে বিএড বাধ্যতামূলক ছিল। এছাড়াও পরিছন্ন তালিকা তৈরির নির্দেশের পরেও কেন এতো অভিযোগ উঠল, সে নিয়ে শিক্ষামন্ত্রী ক্ষুব্ধ। প্রত্যেকটি অভিযোগের যথাযথ উত্তর চাইছেন তিনি। কোনওভাবেই কোনও বেনিয়ম তিনি বরদাস্ত করতে রাজি নন। শো কজ পেয়ে আন্দামান বেড়াতে যাওয়া সৌমিত্রবাবু সফর কাটছাঁট করে কবে ফেরেন সেটাই দেখার।

আরও পড়ুন – বন্দি সুদীপ্ত সেনকে আরও জেরা সিবিআইয়ের

spot_img

Related articles

ইতিহাসে প্রথমবার: মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ইমপিচমেন্ট নোটিশ দিচ্ছে তৃণমূল

দেশের সংসদীয় ইতিহাসে এই প্রথম কোনো মুখ্য নির্বাচন কমিশনারের অপসারণ চেয়ে 'ইমপিচমেন্ট' বা অভিশংসন প্রস্তাব আনতে চলেছে তৃণমূল...

জ্বালানি সঙ্কটের মোকাবিলায় একগুচ্ছ নির্দেশ মুখ্যমন্ত্রীর

লাগাতার মূল্যবৃ্দ্ধিতে আগেই আগুন লেগেছিল মধ্যবিত্তের হেঁসেলে। এবার কেন্দ্রের মোদি সরকারের পরিকল্পনাহীনতায় নাভিশ্বাস আম জনতার। এই অবস্থায় এলপিজি...

ভার্চুয়াল মাধ্যমে NRS-এ নতুন ভবনের উদ্বোধন মুখ্যমন্ত্রীর

কলকাতার নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালের (Nil Ratan Sircar Medical College and Hospital) পরিকাঠামো উন্নয়নে বড় পদক্ষেপ...

LPG সরবরাহে সঙ্কট মোকাবিলায় SOP জারি করল রাজ্য, চালু ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম

এলপিজি সরবরাহে সম্ভাব্য সঙ্কট মোকাবিলায় বিস্তারিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (SOP) জারি করল রাজ্য সরকার (State Government)। নবান্ন (Nabanna)...