Tuesday, April 7, 2026

অভিজিৎ-অমর্ত্যকে প্রেসিডেন্সির তিন সম্মান

Date:

Share post:

যে বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, সেখানেই এবার তাঁর মুখাবয়ব। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে বসছে সদ্য নোবেলজয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের মুখাবয়ব। এবং দেরিতে হলেও তাঁর সঙ্গে বসছে আর এক নোবেলজয়ী অভিজিতের ‘মাস্টারমশাই’ অমর্ত্য সেনের। প্রেসিডেন্সির হল অফ ফেমেও জায়গা করে নিচ্ছেন প্রাক্তনী অভিজিৎ। এছাড়াও অমর্ত্য, অভিজিৎ ও এস্থার ডাফলোকে দেওয়া হবে সাম্মানিক ডিলিট। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্ল্যানিং আর ডেভেলপমেন্ট কমিটিতে এই সিদ্ধান্ত হয়। অর্থনীতি বিভাগের সামনের দেওয়ালে এই কাজ শীঘ্রই শুরু হবে। অভিজিৎ কলকাতায় আসছেন ২২ নভেম্বর। ২৩ তারিখেই সম্ভবত তাঁর বাড়িতে পৌঁছে যাবে বিশ্ববিদ্যালয়ের বিশেষ নকশা করা মানপত্র। এবার সময় করতে না পারলে, পরের বার তাঁকে সংবর্ধিত করবে বিশ্ববিদ্যালয়।

Related articles

বুথে বসবে না পোলিং এজেন্ট! সত্যতা ব্যাখ্যা কমিশনের

ভোটার তালিকার পরে নির্বাচনের বুথ নিয়ে জলঘোলা নির্বাচন কমিশনের। নির্বাচন ঘোষণার সময়ই রাজ্যে নির্বাচনী বুথ নিয়ে অনেক আয়োজনের...

১২ বছর পর নিজস্ব রাজধানী পেল অন্ধ্রপ্রদেশ, অমরাবতীই এখন সরকারি কেন্দ্র

সরকারিভাবে অন্ধ্রের রাজধানীর তকমা পেল অমরাবতী। বিভাজনের প্রায় ১২ বছর পর নিজস্ব রাজধানী পেল অন্ধ্রপ্রদেশ। রাষ্ট্রপতির সম্মতির পর...

ভোটের নিরাপত্তায় নজিরবিহীন নজরদারি, কন্ট্রোল রুমে ৯০টি টিভি স্ক্রিন, ২০০ মাইক্রো অবজার্ভার

আসন্ন বিধানসভা নির্বাচনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে কোমর বেঁধে ময়দানে নামল নির্বাচন কমিশন। এবারের নির্বাচনে বুথে...

অষ্টম তফসিলিতে অন্তর্ভুক্ত করেনি রাজবংশী ভাষা! মুখ্যসচিবের চিঠি দেখিয়ে কেন্দ্রকে তোপ অভিষেকের

রাজবংশী ভাষাকে অষ্টম তফসিলিতে অন্তর্ভুক্ত করার জন্য কেন্দ্র সরকারকে দেড় মাস আগে রাজ্যের মুখ্যসচিব চিঠি দিলেও তার সদুত্তর...