Sunday, April 12, 2026

২২শে সকালে মোদি-অভিজিৎ মুখোমুখি

Date:

Share post:

নোবেলজয়ীকে নিয়ে বিজেপির কটাক্ষ অব্যাহত থাকলেও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হচ্ছে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের। ২২ অক্টোবর সকাল ১০:৩০ মোদি অভিজিৎ সাক্ষাৎকার প্রধানমন্ত্রীর বাসভবনে। প্রধানমন্ত্রীর আমন্ত্রণে অভিজিৎ বাবু যাচ্ছেন বলে খবর। ওইদিন বিকেলেই নোবেলজয়ীর নতুন বইয়ের আনুষ্ঠানিক উদ্বোধন। রাতে তিনি কলকাতায় ফিরবেন।

অভিজিতের নোবেল জয়ের পর কখনও তাঁর আর্থিক নীতি নিয়ে কখনও তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে আক্রমণ করা হয়েছে। ফলে ধরেই নেওয়া হচ্ছিল প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়ত হবে না। কিন্তু সেই অনুমান নস্যাৎ করে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সাক্ষাতের সময় নির্দিষ্ট করা হয়েছে। সকালেই নীতি আয়োগ এবং আইসিএমআর-এর সঙ্গে বৈঠক ছিল। ফলে সেই বৈঠক কিছুটা পিছিয়ে দেওয়া হয়েছে। বিকেলে তাঁর নতুন বই ‘ গুড ইকোনমিক্স ফর ব্যাড টাইম’ বইটির আনুষ্ঠানিক প্রকাশ অনুষ্ঠান।

ইতিমধ্যেই অভিজিৎ দিল্লি এসে গিয়েছেন। ভাই ভাস্কর বন্দ্যোপাধ্যায় গুরগাওয়ে থাকেন। তাঁর সঙ্গে কথা হয়েছে তবে দেখা হয়নি এখনও। আপাতত দিল্লির হোটেলেই রয়েছেন নোবেলজয়ী।

আরও পড়ুন-পাঁচ বছরের কমবয়সি শিশুমৃত্যুর হারে ভারত প্রথম!

Related articles

২১ ঘণ্টার আলোচনাতেও মিলল না রফাসূত্র! দোষারোপ, পাল্টা দোষারোপে ব্যর্থ ইরান-মার্কিন বৈঠক

২১ ঘণ্টার আলোচনাতেও (Meeting) মিলল না রফাসূত্র। একে অপরের ঘাড়ে দোষ চাপিয়ে নিজেদের দাবিতে অনড় রইল ইরান (Iran)...

ক্লান্তি ও বুকে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা: জানালেন আশার নাতনি

শনিবার রাতে হঠাৎ সারা ভারতের সঙ্গীত প্রেমী মানুষকে উদ্বেগে ফেলে দেয় একটি খবর- হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা আশা...

জেলায়-জেলায় মমতা-অভিষেকের গুচ্ছ কর্মসূচিতে জমজমাট রবিবার

উত্তর থেকে দক্ষিণ দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা, কর্মিসভা, রোডশো করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের...

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...