Tuesday, June 16, 2026

হিটম্যানের সঙ্গে রাহানের দাদাগিরি, সেঞ্চুরি করে রোহিতের নয়া রেকর্ড

Date:

Share post:

প্রথম দিনের শেষে ভারত – ২৪৩/৩

দুই ‘আর’ উদ্ধার করল টিম কোহলিদের। একজন একটু নতুন লুকে। তিনি রোহিত শর্মা। দাড়ি-গোঁফ কেটে ক্লিন শেভড। রাহানে পুরনো লুকে। একজন সেঞ্চুরি (১১৭ ন: আ:) করে দাপিয়ে রাবাডাদের মোকাবিলা করছেন। অন্যজন সেঞ্চুরির মুখে (৮৩ ন: আ:)। চায়ের বিরতির পর খেলা শুরু করেও চলল না বেশিক্ষণ। বৃষ্টি। ফ্লাড লাইট জ্বালানো হল। প্রথম দিনের খেলার ইতি কার্যত সেখানেই।

আরও পড়ুন – সাজঘরে ফেরত কোহলি, তিন উইকেট হারিয়ে চাপে ভারত

একটা সময় ৪৩ রান করে ৩ উইকেট হারিয়ে বসেছিল ভারত। তবে মায়াঙ্ক ১০, পূজারা ০, কোহলি ১২ রানে দ্রুত চলে যাওয়ার পর দলের হাল ধরেন রোহিত আর রাহানে। রোহিত ১৬৪ বলে ১১৭ রান করে খেলছেন। ইনিংসে ১৪টি চার আর ৪টি ছয়। আর রাহানে ১৩৫ বল খেলে ব্যাট করছেন ৮৩ রানে। যার মধ্যে ৫০ রান এল বাউন্ডারি আর ওভার বাউন্ডারি থেকে। ১১টি চার আর একটি ছয়। দিনের শেষে টিম কোহলি ৩ উইকেটে ২২৪ রান।

মহেন্দ্র সিং ধোনির শহরে রেকর্ড করলেন হিটম্যান। তিন টেস্ট সিরিজে সর্বোচ্চ ছয়ের রেকর্ড ভাঙলেন তিনি। সিমরন হেটমেয়ারের ১৫ বাউন্ডারি পেরিয়ে রোহিত এখন এক নম্বরে। তাঁর ঝুলিতে ১৬টি। এছাড়া তিন টেস্ট সিরিজে তিনটি সেঞ্চুরি করে ছুঁলেন ওপেনার সুনীল গাভাসকারকে। কেরিয়ারের ষষ্ঠ শতরান করে ধোনি আর পতৌদির সঙ্গে বসলেন একাসনে।

আরও পড়ুন – রেকর্ড! পরপর তিনবার টসে জয় বিরাটের

Related articles

ত্রাণের আড়ালে আপত্তিকর সামগ্রী? অনন্যার কার্যালয় ভাঙচুর করে চক্রান্তের অভিযোগ বিজেপির

১০৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় ঘিরে বিতর্ক। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি আদৌ সাধারণ মানুষের কাজের জন্য নাকি অন্য কোনও...

পশ্চিমবঙ্গ দিবসে স্কুলগুলোকে ছবি পাঠানোর ফতোয়া, নজরদারির অভিযোগে সরব শিক্ষক মহল

শিক্ষাঙ্গনে এবার নয়া নির্দেশিকাকে কেন্দ্র করে শুরু হলো জোর বিতর্ক। রাজ্যের সমস্ত সরকারি, সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলে...

নিয়োগ মামলা: ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, তদন্তে সহযোগিতার বার্তা অভিষেকের

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সল্টলেকের সিজিও...

নারী-বিরোধী মন্তব্যের অভিযোগ! কল্যাণের বরখাস্ত চেয়ে স্পিকারকে চিঠি কাকলির

লোকসভার অন্দরেই এবার সরাসরি সংঘাতে জড়ালেন দুই বর্ষীয়ান সাংসদ। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নারী-বিরোধী মন্তব্য ও...