Sunday, April 12, 2026

নোবেলজয়ীকে আজীবন সদস্যপদ দিতে চলেছে মোহনবাগান

Date:

Share post:

নোবেলজয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে আজীবন সদস্যপদ দিতে চায় মোহনবাগান। দিতে চায় বেনজির সংবর্ধনা। ইতিমধ্যে ক্লাবের তরফে সচিব চিঠি পাঠিয়েছেন অভিজিতের কাছে। কলকাতায় ২২ অক্টোবর আসার পরেই সে নিয়ে কথা হবে।

অভিজিতকে পাঠানো ক্লাব সভাপতির চিঠিতে বলা হয়েছে, অভিজিৎ বাংলা, বাঙালি ও দেশের গর্ব। দেশে ফেরার পর তিনি যদি একটু সময় বের করে ক্লাবে আসেন, তাহলে ক্লাব সদস্যরা অনুপ্রাণিত হবেন। সংক্ষিপ্ত অনুষ্ঠানে তাঁর হাতে ক্লাবের আজীবন সদস্য পদের কার্ড তুলে দেওয়া হবে। অভিজিতের আগে ক্লাবের আজীবন সদস্য পদ দেওয়া হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেবশঙ্কর হালদারের মতো ব্যক্তিত্বকে। যদিও ২২ তারিখ রাতে কলকাতায় আসার পর ২৩ তারিখে অভিজিৎবাবুর কর্মসূচি এখনও জানা যায়নি।

আরও পড়ুন-নিমতা খুনে গ্রেফতার দেবাঞ্জনের বন্ধু

 

Related articles

মণিপুরে শহিদ বাংলার জওয়ান, অভিষেকের নিশানায় মোদি-শাহ  

মণিপুরের দুর্গম পাহাড়ি এলাকায় দেশের নিরাপত্তার দায়িত্ব পালন করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে শহিদ হলেন মালদহের বাসিন্দা বিএসএফ জওয়ান...

রক্ষণাবেক্ষণ-মেরামতির কাজের জন্য শিয়ালদহ ও হাওড়া ডিভিশনে গুচ্ছ ট্রেন বাতিল

ফের রেললাইন ও সিগন্যালিংয়ের রক্ষণাবেক্ষণ, মেরামতির কাজের জন্য হাওড়া ও শিয়ালদহ (Howrah-Saaldah) ডিভিশনের বিভিন্ন শাখায় একগুচ্ছ লোকাল ও...

২১ ঘণ্টার আলোচনাতেও মিলল না রফাসূত্র! দোষারোপ, পাল্টা দোষারোপে ব্যর্থ ইরান-মার্কিন বৈঠক

২১ ঘণ্টার আলোচনাতেও (Meeting) মিলল না রফাসূত্র। একে অপরের ঘাড়ে দোষ চাপিয়ে নিজেদের দাবিতে অনড় রইল ইরান (Iran)...

ক্লান্তি ও বুকে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা: জানালেন আশার নাতনি

শনিবার রাতে হঠাৎ সারা ভারতের সঙ্গীত প্রেমী মানুষকে উদ্বেগে ফেলে দেয় একটি খবর- হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা আশা...