Saturday, March 28, 2026

POK কাশ্মীরের ৩ জঙ্গি ঘাঁটি উড়য়েছি, ১০ সেনা খতম, জনালেন সেনাপ্রধান

Date:

Share post:

সার্জিক্যাল স্ট্রাইক! নাকি শুধুই প্রত্যাঘাত? সেনাবাহিনীর প্রধান বিপিন রানওয়াত যা বলছেন তাতে পরিস্কার কাশ্মীর অশান্ত করার নুন্যতম চেষ্টা পাকিস্তান করলে দ্বিগুন আক্রমণ হবে। সেনাপ্রধান রবিবার সন্ধ্যায় জানালেন, পাক অধিকৃত কাশ্মীরের নীলম উপত্যকায় তিনটি জঙ্গি শিবির গুঁড়িয়ে দিয়েছি আমরা। কম করে ৬-১০ পাক সেনা খতম হয়েছে। আর পাক সেনার চাইতে অন্তত ৩-৪ গুন বেশি জঙ্গি নিকেশ হয়েছে।

এদিন সন্ধ্যায় সাংবাদিক সম্মেলন করে রানওয়াত বলেন, নীলম উপত্যকায় লস্কর আর হিজবুলের জঙ্গি শিবির ছিল। সেখানেই বোমা বর্ষণ করে ভারতীয় সেনা। বেশ কিছু পাক সেনার মৃত্যু হয়েছে। সংখ্যায় প্রায় ৮-১০জন হবে। আর জঙ্গির সংখ্যা ৩০-৩৫ হতে পারে। পাক হামলায় ভারতীয় সীমান্তে দুটি বাড়ি ধ্বংস হয়ে গিয়েছে। পাল্টা জবাব দিয়েছে ভারত। যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে কুপওয়ারা, কাঠুয়াতে। সেখানেও পাল্টা জবাব দিয়েছে ভারতীয় সেনা। রানওয়াত বলেন, পাকিস্তান যে একের পর এক সন্ত্রাসবাদী হামলা চালাচ্ছিল, তার যোগ্য জবাব নীলম উপত্যকায় হামলা। রানওয়াতের হিসাব, এ বছরে সেপ্টেম্বর অবধি সংঘর্ষ বিরতি উপেক্ষা করে ২০৫০ বার আক্রমণ করেছে।

Related articles

ফের মধ্যরাতে কমিশনের কড়া নাড়া: প্রকাশিত দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা

মধ্যরাত যেন কেন্দ্রের বিজেপি সরকারের জমানায় একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। সংসদের অধিবেশন থেকে নির্বাচন কমিশনকে দিয়ে বাংলার শীর্ষ...

১২ বছরে ডবল ইঞ্জিন পূর্ব মেদিনীপুরে ক’পয়সার উন্নয়ন! কোলাঘাট থেকে প্রশ্ন অভিষেকের

রাজ্যে বিধানসভা নির্বাচন আবহে বারবার বিজেপির বহিরাগত নেতারা ডবল ইঞ্জিন সরকারের উদাহরণ দেয়। এবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে (Kolaghat)...

অ্যাডজুডিকেশনে ১১ প্রার্থী: হাই কোর্টে দ্রুত নিষ্পত্তির আর্জি তৃণমূলের

রাজ্যের অ্যাডজুডিকেশনে থাকা ভোটারদের মধ্যে যাদের রাজনৈতিক দলগুলি প্রার্থী করতে চলেছে, তাঁদের জন্য কলকাতা হাইকোর্টে জরুরী ভিত্তিতে আবেদন...

মিছিল ঘিরে উত্তেজনা মুর্শিদাবাদে, কেন্দ্রীয় বাহিনীর টহলদারি: নিয়ন্ত্রণে পরিস্থিতি

কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে রাজ্যে রামনবমী পরিচালনার নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। সেই মতো রাজ্যের সর্বত্র নির্বিঘ্নে রামনবমী...