Site Logo

নাইট ব্যাটারের তাণ্ডবে লন্ডভন্ড প্রোটিয়া ব্রিগেড, ইডেন থেকেই ফাইনালে নিউজিল্যান্ড

EBBS Desk·
নাইট ব্যাটারের তাণ্ডবে লন্ডভন্ড প্রোটিয়া ব্রিগেড, ইডেন থেকেই ফাইনালে নিউজিল্যান্ড

ইডেনে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটে হারিয়ে টি২০ বিশ্বকাপের(T20 World Cup )ফাইনালে নিউজিল্যান্ড(New Zealand)। চোকার্স তকমা মুছতে ব্যর্থ   প্রোটিয়াবাহিনীর, আরও একবার নকআউট পর্বে এসে ধরাশায়ী দক্ষিণ আফ্রিকা।  ইডেন থেকেই মোতেরার টিকিট নিশ্চিত করল কিউয়িরা (New Zealand)। সেইসঙ্গে আইপিএলের কলকাতা নাইট ভক্তদের বার্তাও দিয়ে গেলেন ফিল অ্যালেন।

Sponsored

Sranchi In Article

টস জিতে প্রথমে দক্ষিণ আফ্রিকাকে ব্যাট করতে পাঠান কিউয়ি অধিনায়ক স্যান্টনার। অধিনায়ক মার্করামে বিতর্কিত আউটের পর দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ের গতিও স্লথ হয়ে যায়। ডেভিড মিলার সেমিফাইনাল ম্যাচে ব্যর্থ। ছয় নম্বরে নেমে মাত্র ৩০ বলে ৫৫ রানের ইনিংস খেলে সম্মান কিছুটা বাঁচানোর চেষ্টা করেন মার্কো জানসেন। ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার ৮ উইকেটে ১৬৯ রান তুলতে সক্ষম হল।

জবাবে ব্যাট করতে নেমে ১২.৫ ওভারে ১ উইকেটে ১৭৩ রান তুলে বিশ্বকাপের ফাইনালে চলে গেল কিউয়িরা।  মাত্র ৩৩ বলে সেইফার্ট খেলেন ৫৮ রানের ইনিংস। অন্যদিকে ফিন অ্যালেন ১৯ বলে হাফ সেঞ্চুরি করেন।৩৩ বলে ১০০ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে হেলায় জেতালেন।

কিউয়িদের জয় এল কলকাতা নাইট রাইডার্সের দুই ব্যাটারের সৌজন্যে। বুধবার শতরান করে আইপিএলের কয়েক সপ্তাহ আগে  কলকাতার ক্রিকেটপ্রেমীদের বার্তা দিয়ে রাখলেন ফিন অ্যালেন। সেইফার্ট এবং অ্যালেন এবার কেকেআরের বড় বাজি হতে চলেছে।

বৃহস্পতিবার ভারত-ইংল্যান্ড ম্যাচের বিজয়ীই ফাইনালে নিউজিল্যান্ডের প্রতিপক্ষ। ২০২৩ সাল থেকে ২০২৬ , শেষ চারটি সাদা বলের আইসিসি ইভেন্টে চোকার্স তকমা ধরে রাখল প্রোটিয়ারা।

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →