Sunday, March 22, 2026

অতন্দ্র প্রহরায় অর্ধেক আকাশ

Date:

Share post:

যে রাঁধে সে চুলও বাঁধে- একথা তো জানে সবাই। কিন্তু যে চুল বাধে সে যে রাইফেল হাতে সীমান্ত পাহারা দেয়, সে খবর রাখেন কি? ভারত-বাংলাদেশ সীমান্তে দাঁড়িয়ে দেশের নিরাপত্তা সুনিশ্চিত করতে কঠোর নজরদারি চালাচ্ছেন আজকের নারীরা। বিএসএফের নারী বাহিনী ভারত-বাংলাদেশ সীমান্তের বিস্তীর্ণ এলাকায় পাহারা দিচ্ছে।

আজও মেয়ে জন্মালে বঞ্চনার শিকার হতে হয় শিশুকন্যা ও তার মাকে। এমনকী, হত্যার খবরও প্রায় সেই উঠে আসে সংবাদের শিরোনামে। কিন্তু মেয়েরা যে সমাজে কোনও অংশে পিছিয়ে নেই, পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তারা যে সব কাজই করছে, তা প্রতি পদে পদে প্রমাণ দিতে হয় তাদের। যাঁরা মেয়েদের দুর্বল ভাবেন, বিএসএফের নারী বাহিনী যেন তাঁদের যোগ্য জবাব। আধুনিক স্বয়ংক্রিয় রাইফেল হাতে নিয়ে সীমান্ত বরাবর কঠিন মুখে কড়া পাহারা দিচ্ছেন মহিলারা। তাঁরা জেগে থাকেন, যাতে দেশের মা বোনেরা শান্তিতে ঘুমাতে পারে। এখন বিশ্ব বাংলা সংবাদ কুর্নিশ জানালো সীমান্তে অতন্দ্র পাহারায় থাকা নারীদের।

আরও পড়ুন-সেনার সঙ্গে সীমান্তে সজাগ ‘ওরা’

 

Related articles

থিয়েটার থেকে বিশ্বসাহিত্য! প্রকাশিত হল ব্রাত্য বসুর ‘গদ্যসংগ্রহের’ নতুন দুই খণ্ড 

বিশ্বসাহিত্য, থিয়েটার, শিল্প ও সংস্কৃতির নানা পরিসরকে একসূত্রে গেঁথে প্রকাশিত হল নাট্যকার-লেখক তথা রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুর ‘গদ্যসংগ্রহ’-এর...

‘ধর্মে’ ফেল, ভোটে জিততে প্রকাশ্যে টাকা বিলি বিজেপি প্রার্থীর

সংকীর্ণ ধর্মের রাজনীতিতে বাংলার ক্ষমতা দখলের দিবাস্বপ্ন বঙ্গ বিজেপি নেতাদের চোখে। কিন্তু ধর্মীয় সম্প্রীতির বাংলায় যখন সেই রাজনীতি...

বাণিজ্যিক এলপিজির বরাদ্দ বাড়ল ৫০ শতাংশ পর্যন্ত, রাজ্যগুলিকে চিঠি কেন্দ্রের 

দেশজুড়ে বাণিজ্যিক এলপিজি সরবরাহ বাড়ানোর বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবদের উদ্দেশে পাঠানো...

পরাজয় নিশ্চিত জেনে বরানগরে অশান্তি বিজেপির, সায়ন্তিকার প্রচারে হামলা গেরুয়া বাহিনীর

বিধানসভা ভোটের লড়াইয়ে নামার আগেই কি হারের আতঙ্ক গ্রাস করেছে গেরুয়া শিবিরকে? বরানগরের সাম্প্রতিক পরিস্থিতি অন্তত সেই প্রশ্নই...