Tuesday, June 23, 2026

শাস্ত্রীর দাদাগিরি বন্ধ, দল নির্বাচনে কোচ নয়, সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন সৌরভ

Date:

Share post:

ভারতীয় ক্রিকেট বোর্ডের দায়িত্ব নিয়েই সৌরভ গঙ্গোপাধ্যায় বুঝিয়ে দিলেন তিনি চলবেন একেবারে নিজের ফর্মুলায়। এই দশ মাসের যাত্রায় তিনি কাউকেই রেয়াত করতে রাজি নন। তাই দল নির্বাচন নিয়ে লোধা কমিটিকে সাফ জানিয়ে দিয়েছেন, নির্বাচনী বৈঠকে কমিটির সদস্যরা তো থাকবেন। প্রেসিডেন্ট ও সচিব থাকবেন। কোচ রবি শাস্ত্রী থাকবেন না। তাঁর পরিস্কার যুক্তি, যে দল দেওয়া হবে, কোচের দায়িত্ব সেই দলকে কোচিং করানো। দল নির্বাচনে তাঁর কোনও ভূমিকা থাকতে পারে না। কেউ কেউ বলছেন, শাস্ত্রীর খারাপ সময় এবার শুরু হল।

অনিল কুম্বলেকে ভারতীয় দলের কোচ করার পরেই কোহলির সঙ্গে বিরোধ বাধে। নির্বাচন করেছিল সৌরভ, শচীন, লক্ষ্মণের কমিটি। মেয়াদের আগেই অনিল দায়িত্ব ছাড়েন। এবার কোচ হিসাবে রবির নাম পেশ করেন কোহলি। রাজি ছিলেন না সৌরভ। কিন্তু কিছুটা শচীনের অনুরোধে এবং কোর্ট কমিটির অনুরোধে শাস্ত্রীকে মেনে নেন সৌরভ। কিন্তু শাস্ত্রী প্রকাশ্যে বিরূপ মন্তব্য করতে থাকেন। বলেন, সৌরভ একবার সময়ে না আসায় তাঁকে ছাড়াই টিম বাস ছেড়ে দিয়েছিল। কবে এ ঘটনা ঘটেছিল, পাল্টা জানতে চেয়ে সৌরভ বলেন, শাস্ত্রীকে সকালে কোনও কথা জিজ্ঞাসা করবেন না। সকালে ওর কিছু মনে থাকে না। রাতে জিজ্ঞাসা করবেন। সেই স্মৃতি এখনও টাটকা। ভারতীয় দলে রবির দাদাগিরি যে তিনি মানবেন না, ফের বুঝিয়ে দিতে তৈরি মহারাজ।

আরও পড়ুন-সেনার সঙ্গে সীমান্তে সজাগ ‘ওরা’

 

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...