Sunday, March 22, 2026

১৪ বছরের প্রেমের পরিণতি, স্পেনে বিয়ে সেরে ফেললেন নাদাল

Date:

Share post:

কিছুটা সংবাদমাধ্যমের আড়ালেই চার হাত এক হল টেনিসের রাজপুত্র রাফায়েল নাদালের। ছোটবেলার বান্ধবী, বোন মারিবেলের সহপাঠী মারিয়া ফ্রান্সিস্কা পেরলোকের সঙ্গে ১৪ বছর প্রেমপর্ব চলার পর শনিবার দুপুরে বিয়েটা সেরে ফেললেন। স্পেনে নিজের জন্মভূমি শহর মায়োর্কার লা ফোর্টালোজা রাজপ্রাসাদেই বসেছিল বিয়ের আসর। আমন্ত্রিত ছিলেন দেশের ৩৯ বছরের রাজা জুয়ান কার্লোস (প্রথম)। হাতে গোনা ৩৫০ জন অতিথি। তারকাদের মধ্যে ছিলেন বাস্কেটবলার পাও গ্যাসলে, ফেলিসিয়ানো লোপেজ, সান্দ্রা গ্যাগো, বিখ্যাত শেফ কুই ডাকোস্টা। তিনি আবার অতিথিদের রান্নার দায়িত্বে ছিলেন। ৩৩ বছরের নাদাল বিয়ের পর বললেন, নতুন জীবনে প্রবেশ করছি। আপনাদের সকলের আশীর্বাদ চাইছি। বিয়ের পর পোর্তা ক্রিস্টোয় কেনা বিলাসবহুল বাড়িতে তাঁরা উঠে যাবেন।

কব্জির চোটের কারনে এবার সাংহাই ওপেন থেকে নাম তুলে নেন নাদাল। তবে পরের বছর ফিরে আসবেন বলে জানিয়েছেন। আপাতত কোনও আন্তর্জাতিক টুর্নামেন্ট নেই। তাই মধুচন্দ্রিমায় একটু বেশিদিনই থাকতে চাইছেন বিশ্বের অন্যতম সেরা টেনিস তারকা। নব দম্পতিকে শুভেচ্ছে জানিয়েছেন টেনিসের বিশ্বসেরারা। জোকোভিচ, অ্যান্ডি মারে, সেরেনা উইলিয়ামস, মারিয়া শারাপাভা শুভেচ্ছা জানিয়েছেন। রজার ফেডেরার তাঁকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, তোমার টেনিস জীবন দীর্ঘ হোক। তবস তিনি জানিয়েছেন, বুঝতেই পারিনি নাদাল বিয়ে করছে। নানা খবর কানে এলেও তা বিশ্বাস করিনি।

আরও পড়ুন-রানের পাহাড়ে ভারত, চাপে প্রোটিয়া শিবির

 

Related articles

থিয়েটার থেকে বিশ্বসাহিত্য! প্রকাশিত হল ব্রাত্য বসুর ‘গদ্যসংগ্রহের’ নতুন দুই খণ্ড 

বিশ্বসাহিত্য, থিয়েটার, শিল্প ও সংস্কৃতির নানা পরিসরকে একসূত্রে গেঁথে প্রকাশিত হল নাট্যকার-লেখক তথা রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুর ‘গদ্যসংগ্রহ’-এর...

‘ধর্মে’ ফেল, ভোটে জিততে প্রকাশ্যে টাকা বিলি বিজেপি প্রার্থীর

সংকীর্ণ ধর্মের রাজনীতিতে বাংলার ক্ষমতা দখলের দিবাস্বপ্ন বঙ্গ বিজেপি নেতাদের চোখে। কিন্তু ধর্মীয় সম্প্রীতির বাংলায় যখন সেই রাজনীতি...

বাণিজ্যিক এলপিজির বরাদ্দ বাড়ল ৫০ শতাংশ পর্যন্ত, রাজ্যগুলিকে চিঠি কেন্দ্রের 

দেশজুড়ে বাণিজ্যিক এলপিজি সরবরাহ বাড়ানোর বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবদের উদ্দেশে পাঠানো...

পরাজয় নিশ্চিত জেনে বরানগরে অশান্তি বিজেপির, সায়ন্তিকার প্রচারে হামলা গেরুয়া বাহিনীর

বিধানসভা ভোটের লড়াইয়ে নামার আগেই কি হারের আতঙ্ক গ্রাস করেছে গেরুয়া শিবিরকে? বরানগরের সাম্প্রতিক পরিস্থিতি অন্তত সেই প্রশ্নই...