Wednesday, June 24, 2026

রানের পাহাড়ে ভারত, চাপে প্রোটিয়া শিবির

Date:

Share post:

প্রথম দিন টস জিতে পঞ্চাশের গণ্ডি পেরোনোর আগেই তিন উইকেট খুইয়ে যেটুকু চাপে ছিল ভারত, দ্বিতীয় দিন রোহিত-রাহানে দ্বৈরথ সেই চাপকে কার্যত কাটিয়ে দিয়েছে। প্রথম দিন ১০ রানে ওপেনার মায়ানক আগারওয়াল ফিরে যাওয়ার পর ম্যাচের হাল ধরেছিলেন ‘হিটম্যান’। সেই ধারা বজায় রাখলেন দ্বিতীয় দিনেও।

কিন্তু রোহিতের সঙ্গে সঙ্গ দিতে পাওয়া যায়নি ক্যাপ্টেন কোহলি এবং চেতেশ্বর পূজারাকে। কিন্তু পাঁচ নম্বরে নেমে অজিঙ্কা রাহানে কার্যত রোহিতকে যোগ্য সঙ্গত দিয়েছেন। রোহিত ডবল সেঞ্চুরি করে যখন রেকর্ড করছেন, ঠিক তখনই রাহানে সেঞ্চুরি করে দলকে আরও ভরসা দিয়েছেন। বলা ভাল তিনি ১১৫ রান করে ভারতকে ভরসা দিয়েছেন।

মূলত, এই দুই ব্যাটসম্যানের রানের ওপর ভর করেই ৪৯৭ রান করে ফেলেছে ভারত। রোহিত ও রাহানে ছাড়া হাফ সেঞ্চুরি করেছেন রবীন্দ্র জাদেজা। সব মিলিয়ে দ্বিতীয় দিনে দুপুরে চা বিরতিতে যাওয়ার আগে ৯ উইকেট হারিয়ে ৪৯৭ রান তুলে দক্ষিণ আফ্রিকাকে রীতিমতো চাপে ফেলে দিয়েছে কোহলি ব্রিগেড। চা বিরতির পর এই মুহূর্তে প্রোটিয়াদের হয়ে ব্যাট হাতে নেমে পড়েছেন দুই ওপেনার ব্যাটসম্যান। এখন এই বিরাট লক্ষ্যমাত্রা প্রোটিয়া শিবির পার হতে পারে কিনা, সেটাই দেখার। চা পানের বিরতির পর দক্ষিণ আফ্রিকা ৯ রানে ২ উইকেট হারাল। ডি এলগার ০ রানে আউট হয়ে যায়, ডি-কক ৪ রানে আউট, হামজা এবং ডুপ্লেসি টিকে আছেন। কিন্তু শুক্রবারের মতো আজ, শনিবারও মাঠে আলো কম থাকায় প্রায় ৪৫ মিনিট আগে খেলা শেষ হয়ে যায়। আগামিকাল অর্থাৎ রবিবার খেলার গতি কোন দিকে যায়, সেটাই দেখার।

আরও পড়ুন-জামিনের পর আক্রমণে সন্ময়, গ্রেফতারির আত্মঘাতী নির্দেশ কার?

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...