IPL: মেগা ফাইনালে কিং কোহলিই, টানা দ্বিতীয়বার খেতাব জয় আরসিবির

গুজরাট টাইটান্সকে ৫ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন আরসিবি(RCB)। টানা দ্বিতীয়বার আইপিএল(IPL) খেতাব জিতল বেঙ্গালুরু(RCB) , ১৮ বছরের অপেক্ষার অবসান ঘটেছিল গতবার। আর দু’বছরে টানা দু’টো ট্রফি রজত পাতিদারদের দলে।প্রিন্সের গুজরাটকে হারিয়ে নায়ক কিং কোহলিই।
Sponsored

আইপিএলে বরাবরই তারকাখচিত দল গড়ে আরসিবি। কিন্তু বছরের পর পর কাপ জয় অধরাই থেকেছিল আরসিবির। সেই খরা কাটে ২০২৫ সালে, ১ বছর পর সেই ট্রফি ধরে রাখল রজত পাটীদারের দল।টেস্ট, টি২০ আন্তর্জাতিক থেকে অবসর নিয়েছেন।বয়স বেড়েছে, কিন্ত বাইশ গজের রাজার নাম বিরাট কোহলি। মেগা ফাইনালে ৪২ বলে অপরাজিত ৭৫ রান করে দলকে চ্যাম্পিয়ন করলেন। খেতাব জয় নিশ্চিত করে মাঠ থেকেই উড়ন্ত চুম্বন ছুড়ে দিলেন গ্যালারিতে থাকা স্ত্রী অনুষ্কাকে উদ্দেশ্যে। বলিউড নায়িকাও গ্যালারিতে সেলিব্রেশনে করলেন উল্লসিতভাবে।
গুজরাট শুভমান গিল ও সাই সুদর্শনের উপরই বেশি নির্ভরশীল গুজরাট। দু’জন ব্যর্থ হতেই গুজরাটের রানের গতি থেমে যায়। প্রায়ই একই রকম ভাবে আউট হলেন দু’জন। সুদর্শনকে (১২) ফেরালেন ভুবি। আর গিল (১০) আউট হলেন হ্যাজেলউডের বলে।কমাত্র লড়াই করেন ওয়াশিংটন সুন্দর (৫০)।শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে গুজরাট তোলে ১৫৫ রান।
জবাবে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে জয়ের জন্য রান তুলে নেয় আরসিবি।ভেঙ্কটেশ, দেবদত্ত, রজতদের ফিরিয়ে হালকা চাপ তৈরি করল গিলের দল। কিন্তু কোহলি তো আছেন। তিনি একার কাঁধেই ম্যাচ জেতালেন। টানা দ্বিতীয়বার আইপিএল জয়ের স্বাদ পেলেন কিং কোহলি।
ফাইনাল ম্যাচে হল জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান। কৈশাল খের সংগীত পরিবেশন করলেন।
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
15h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
18h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
21h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
22h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
1d ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
