Tuesday, June 23, 2026

জামিনের পর আক্রমণে সন্ময়, গ্রেফতারির আত্মঘাতী নির্দেশ কার?

Date:

Share post:

জামিন পেয়েই পুরুলিয়ার কংগ্রেস নেতাদের পাশে নিয়ে রাজ্য সরকারকে তুলোধনা করলেন সন্ময় বন্দ্যোপাধ্যায়। সাংবাদিক বৈঠক করলেন। পুলিশি অত্যাচারের বর্ণনা দিলেন। কেঁদে ফেললেন। প্রচার পেলেন। সহানুভূতি পেলেন। লড়াইটা আরও বড় জায়গায় নিয়ে যাওয়ার কথা বললেন।

প্রশ্ন হল, সন্ময়কে গ্রেফতার করে এই বাড়তি মাইলেজ নেওয়ার সুবিধে করে দিল কোন্ রাজনৈতিক অপরিনামদর্শী? এটা কি পুলিশের সিদ্ধান্ত না দলের কারুর? সন্ময় সোশাল মিডিয়ায় ভুল বলে থাকলেও তার মোকাবিলায় বিকল্প পথ ছিল। কোন কারণে তাঁকে পুলিশি হয়রানিতে ফেলা হল?

রাজনৈতিক মহলের ব্যাখ্যা, সন্ময়ের উপর রাগ মেটাতে গিয়ে তাঁর সুবিধে করে দিল সরকারপক্ষ। এখন সন্ময় বিরোধী শিবিরে পরিচিত মুখ হয়ে গেলেন। তিনি যদি এটাকে সঠিক কৌশলে ব্যবহার করেন তাহলে দুদিনের পুলিশি হেপাজত অনেক বড়ভাবে সুদেআসলে তুলে নেবেন। অন্য সব মিডিয়াও সন্ময়ের কথা প্রচার করবে। স্রেফ পুলিশ লেলিয়ে দিতে গিয়ে এই আত্মঘাতী কাজ করেছে প্রশাসন। এই অনভিজ্ঞ, অপরিনামদর্শী কাজে তৃণমূলের অস্বস্তি বাড়ল। লাভ হল সন্ময়ের। সন্ময় যদি ভুলও বলেন, তাঁকে মোকাবিলার উপযুক্ত নেতা বা বক্তা নামাতে পারছে না শাসকদল। তখন নিজেদের অক্ষম রাগ মেটাতে পুলিশকে নামাতে যাচ্ছে। তাতে আরও ক্ষতি। সন্ময় আপাতত এই পুলিশি নির্যাতন থেকে রাজনৈতিক ফায়দা তোলার সবরকম পদক্ষেপ নেবেন। যা রাজনৈতিকভাবে মোকাবিলা না করতে পারলে এই ইস্যুতে আরও প্যাঁচে পড়বে তৃণমূল। কথা উঠবেই, দুদিন পুলিশি হেপাজতে সন্ময়কে রেখে কী লাভ হল? তিনি তো বাড়তি প্রচার পাওয়ার মঞ্চ তৈরি করে নিলেন। এখানেই প্রশ্ন, প্রশাসনের তরফে এই মূর্খের মত সিদ্ধান্তটি কার?

আরও পড়ুন-নোবেলজয়ী অভিজিতকে সংবর্ধনা দেবে শতবর্ষের ইস্টবেঙ্গল

 

Related articles

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...