Wednesday, June 17, 2026

নোবেলজয়ী অভিজিতকে সংবর্ধনা দেবে শতবর্ষের ইস্টবেঙ্গল

Date:

Share post:

শতবর্ষের অনুষ্ঠানে নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে সংবর্ধনা দিতে চায় ইস্টবেঙ্গল।তবে দিন এখনও স্থির হয়নি। অভিজৎবাবুর সঙ্গে কথা বলে দিন ঠিক হবে। ইস্টবেঙ্গল কর্তারা ই-মেল করে আমন্ত্রণ জানিয়েছেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে। বলা হয়েছে, শতবর্ষে তাঁকে সংবর্ধনা দিয়ে গর্বিত হতে চায় ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গল কর্তাদের অভিজিতের মা’ নির্মলা বন্দ্যোপাধ্যায় অবশ্য জানিয়েছেন, অভিজিৎবাবুর পক্ষে এবার সময় বার করা সম্ভব হবে না। ক্লাব তখন জানিয়েছে,এক বছর ধরে পালিত হবে ক্লাবের শতবর্ষ। বছরের যে কোনও সময় নোবেল জয়ীর সময় পেলেই হবে। কলকাতার দু’প্রধানই সংবর্ধিত করবে এই কৃতী বাঙালিকে। এর আগে মোহনবাগানের তরফে অভিজিৎবাবুকে সংবর্ধনা দিতে চেয়ে চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়েছে, তাঁকে সংবর্ধনার পাশাপাশি মোহনবাগানের আজীবন সদস্যপদ দেওয়ারও প্রস্তাব দেওয়া হয়েছে।

আরও পড়ুন-রোহিতের ডবল সেঞ্চুরি, প্রোটিয়াদের বিরুদ্ধে প্রথম ইনিংসে বড়ো রানের লক্ষ্যে ভারত

 

Related articles

আজ ফ্রান্সে ট্রাম্প- মোদি বৈঠক, বাণিজ্য থেকে ভিসা নীতি নিয়ে আলোচনার সম্ভাবনা

জি-৭ শীর্ষ সম্মেলনে ফ্রান্সে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও (Donald Trump) সম্মেলনে...

জনকল্যাণের নামে প্রহসন! বিজেপির শিবিরে চরম হয়রানির শিকার সাধারণ মানুষ

নকলেও ফ্লপ বিজেপি! তৃণমূল সরকারের দুয়ারে সরকারকে ‘কপি’ করেও নাগরিক পরিষেবায় ছড়িয়ে লাট করল শুভেন্দু-সরকার। রাষ্ট্রসংঘের প্রশংসাপ্রাপ্ত ‘দুয়ারে...

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...