Saturday, June 20, 2026

অভিষেক-আবেগে জনজোয়ারে ভাসল হাওড়ার দাশনগর

Date:

Share post:

ফের অভিষেক-আবেগে জনজোয়ারে ভাসল হাওড়ার দাশনগর থানার মোড় থেকে বালিটিকুরী মুক্তারাম দে হাই স্কুল পর্যন্ত রাস্তা। সোমবার, বিকেলে দলীয় প্রার্থীদের নিয়ে হুড খোলা ট্যাবলোতে রোড শো করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। দাশনগর থানার মোড় থেকে বালিটিকুরী মুক্তারাম দে হাই স্কুল পর্যন্ত রাস্তার দুধারে উপচে পড়ছে ভিড়। অভিষেককে একঝলক দেখতে রাস্তা এমনকী বাড়ির ছাদ, বারান্দাও ভিড়ে করেন স্থানীয়রা।

তাপমাত্রার পারদের উত্থানকেও হার মানাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) রোড শোর উত্তাপ। দাশনগর থানার মোড় থেকে বালিটিকুরী মুক্তারাম দে হাই স্কুল পর্যন্ত রাস্তা দলের নেতা-কর্মী-সমর্থকদের পাশাপাশি উপস্থিত ছিলেন বিপুল সংখ্যক স্থানীয় মানুষ। হাত নেড়ে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদককে স্বাগত-অভিনন্দন জানায় উপস্থিত জনতা। হুড খোলা ট্যাবলোর উপর দাঁড়িয়ে গোলাপের পাঁপড়ি উড়িয়ে দেন অভিষেক। উদ্বেল হয়ে ওঠে জনতা। জনপ্লাবনে জনসুনামিতে ভেসে ব়্যালি করেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তৃণমূলের প্রতীক, ব্যানার, বেলুনে বর্ণাঢ্য রোড-শো-এ উচ্ছ্বিসত তৃণমূলের কর্মী-সর্মথকরা।

উত্তর থেকে দক্ষিণ জনসভার পাশাপাশি তৃণমূলের প্রার্থীদের সমর্থনে রোড শো করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। প্রতিটি রোড-শো-তেই জনসুনামি। শুধু তৃণমূলের নেতা-কর্মী-সমর্থকরাই নন, অভিষেককে এক ঝলক দেখতে ভিড় জমিয়েছিলেন স্থানীয়রাও।




Related articles

খুন নাকি অন্য রহস্য? ২৩ দিন পর বকখালির বালির নীচে মিলল মহিলার দেহ

প্রায় ২৩ দিন নিখোঁজ। পরিবারের উদ্বেগ, থানায় নিখোঁজ ডায়েরি এবং পুলিশের তদন্ত সব রহস্যের (Mysterious Death) শেষ হল বকখালির...

দ্রুততম গোলের সঙ্গেই লাল কার্ডের নজির প্যারাগুয়ের, লড়াই জমিয়ে দিল মরক্কো

চলতি বিশ্বকাপের (2026 World Cup) দ্রুততম গোল (৬৪ সেকেন্ড) করে তুরস্কের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল দশ জনের প্যারাগুয়ে।...

জামাই ষষ্ঠীতে বাঁকুড়ায় চলে ‘গাছ ষষ্ঠী’! জঙ্গলকে জামাই আদরে পুজো করলেন মহিলারা

জামাই ষষ্ঠীতে (Jamai Shashthi) দুই বাংলার মানুষ যখন জামাই-মেয়েকে নিয়ে আদর-আপ্যায়নে ব্যস্ত, ঠিক তখন এক্কেবারে অন্যরকম ছবি দেখা...

রীতি মেনে বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর সংশোধনী জমা কুণালের: গ্রহণ করবে সরকারপক্ষ?

প্রথা মাফিক রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির (R N Ravi) ভাষণ দিয়ে অষ্টাদশ বিধানসভার (Assembly) প্রথম অধিবেশন শুরু হয়।...