Sunday, May 31, 2026

শহরে ভোটদানের সচেতনতা বাড়াতে বিশেষ ট্রাম চালু করল কমিশন!

Date:

Share post:

গ্রামাঞ্চলের পাশাপাশি শহরেও যাতে ভোটদানের হার বাড়ে সেই লক্ষ্যে উদ্যোগী নির্বাচন কমিশন (Election Commission of India)। শহুরে ভোটারদের সচেতন করতে একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। এরই অঙ্গ হিসাবে একটি বিশেষ ট্রাম (Special Tram in the city) এদিন রাস্তায় নামল। কলকাতা উত্তর জেলা নির্বাচনী আধিকারিকের দফতরের উদ্যোগে ট্রামটি ৩০ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত ভোটারদের মধ্যে সচেতনতা বাড়াতে এসপ্লানেড থেকে শ্যামবাজার পর্যন্ত বিভিন্ন পথ পরিক্রমা করবে । সোমবার ধর্মতলার ট্রাম ডিপো থেকে ওই ট্রামের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব (Ariz Aftab)।

সাম্প্রতিক বিভিন্ন নির্বাচনে ভোটগ্রহণের হারে সার্বিক বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। চলতি লোকসভা নির্বচনের প্রথম দফাতেও ভোটদানের নিরিখে গোটা দেশের মধ্যে দ্বিতীয় স্থানে ছিল এরাজ্য। আগামী দফার ভোটগুলিতেও যাতে এই প্রবণতা অক্ষুন্ন থাকে, তা নিশ্চিত করতেই এই উদ্যোগ। অনুষ্ঠানে উপস্থিত কলকাতার নগরপাল বিনীত গোয়েল বলেন, নাগরিকদের নিরাপত্তা দেওয়ার পাশাপাশি সাধারণ ভোটারদের সুরক্ষা দেওয়াটাও পুলিশের দায়িত্ব। ভোটগ্রহণের দিন কলকাতার সাধারণ নাগরিক যাতে অবাধ ও সুষ্ঠু ভাবে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন সেজন্য সবরকম ব্যবস্থা নেওয়া হবে। পাঁচ দিনের কর্মসূচির প্রথম দিনে থাকছে বিশেষভাবে সক্ষমদের আঁকা চিত্র ও শিল্পকলার প্রদর্শনী। দ্বিতীয় দিনে থাকছে ইভিএম ও ভিভি প্যাট নিয়ে সচেতনতা প্রচার। তৃতীয় দিনে প্রবীণদের জন্য বিশেষ কর্মসূচির পাশাপাশি রক্তদান শিবিরেরও আয়োজন করা হবে। চতুর্থ ও পঞ্চম দিনে তরুণ প্রজন্মকে ভোট দানে উত্সাহিত করার সঙ্গে সঙ্ঘগে আয়োজন করা হবে সেলফি প্রতিযোগিতারও। এদিনের অনুষ্ঠানে রাজ্যের পরিবহন সচিব সৌমিত্র মোহন, অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক বিজিত ধর, কলকাতা উত্তরের জেলা নির্বাচনী আধিকারিক শুভাঞ্জন দাস প্রমুখ উপস্থিত ছিলেন।

 

Related articles

পুলিশের মদতে বিজেপির গুন্ডাদের ষড়যন্ত্র! হামলার অভিযোগে আদালতে যাওয়ার বার্তা অভিষেকের

নিহত দলীয় কর্মী সঞ্জু কর্মকারের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে সোনারপুরে বিক্ষোভ ও উত্তেজনার মুখে পড়েন তৃণমূল কংগ্রেসের...

অন্নপূর্ণার ফর্মে তথ্যের পাহাড়, সুবিধা মিলবে কি না তা নিয়েই ধোঁয়াশা!

লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে চালু হওয়া অন্নপূর্ণা যোজনাকে ঘিরে রাজ্যজুড়ে নতুন বিতর্ক দানা বাঁধছে। দীর্ঘ আবেদনপত্র, বিস্তর ব্যক্তিগত তথ্য...

অভিষেককে ভর্তি না নিতে ডিসি-র হুমকি: হাসপাতালে সরব মমতা

দলীয় কর্মীর পরিবারের পাশে দাঁড়াতে গিয়ে বিজেপির আক্রমণের শিকার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই হামলার পরে...

গণতন্ত্রের উপর আক্রমণ: অভিষেকের উপর হামলায় সরব রাহুল-কেজরি

সোনারপুরে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে একযোগে সুর চড়ালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী...